বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:২৮

সরকারি প্রতিষ্ঠানে নিকাব পরা নিষিদ্ধ কানাডার এক প্রদেশে

সরকারি প্রতিষ্ঠানে নিকাব পরা নিষিদ্ধ কানাডার এক প্রদেশে

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: কানাডার কুইবেকে ধর্মীয় নিরপেক্ষতা নিয়ে নতুন পাসকৃত আইন বহু সমালোচিত হচ্ছে। আর নতুন এই আইনটি পাশ করেছে কুইবেক ন্যাশনাল অ্যাসেম্বলি। যেখানে বলা হয়েছে কুইবেক প্রদেশে সরকারি প্রতিষ্ঠানে কর্মরত নারীদের জন্য নিকাব পরা নিষিদ্ধ।

কুইবেক ন্যাশনাল অ্যাসেম্বলিতে বিল সিক্সটি-টু নামের এই আইনটি পাশ হয় ৬৬-৫১ ভোটে। এই আইনের প্রভাব মুসলিম নারীদের ওপরেই সবচেয়ে বেশি পড়বে। সরকার বলছে, যোগাযোগ ও নিরাপত্তা ইস্যুকে মাথায় রেখে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

তবে সমালোচকেরা বলছেন, এটি মুসলিম নারীদের প্রতি বৈষম্যমূলক আচরণ। কুইবেকে কত নারী নিকাব পড়ে সেই বিষয়ে এখনও স্পষ্ট কোনো তথ্য নেই। তবে ২০১৬ সালের এক জরিপের তথ্য অনুযায়ী- কানাডার ৩ শতাংশ মুসলিম নারী চাদর পরে এবং ৩ শতাংশ নারী নিকাব পরে।

তবে সরকার বলছে, কোনো ধরনের আচ্ছাদন বা আবরণ মুখে থাকবেনা এমনটাই আইনে বলা হচ্ছে, তার অর্থ এই নয় যে মুসলিমদের টার্গেট করে এমনটা করা হয়েছে। কুইবেকের বিল সিক্সটি-টু নামের এই আইনটিতে কোথাও মুসলিমদের বিশ্বাসের কথা উল্লেখ নেই।

২০১৪ সাল থেকে ক্ষমতায় থাকা লিবারেলরা দুবছর আগেই এই বিলটি উত্থাপন করেছিল। আর এখন এটি পাশ হবার কারণে প্রদেশের আমলা, পুলিশ কর্মকর্তা, বাস চালক, ডাক্তার, মিডওয়াইভ এবং দাঁতের ডাক্তারসহ সরকারি যে কোনো প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিদের মুখ অনাবৃত থাকতে হবে। এছাড়া প্রদেশের যেসব শিশুকেন্দ্রে ধর্মীয় শিক্ষা দেয়া হতো সেই সেবাও বন্ধ হয়ে যাবে-এই আইনে এমনটাই বলা হচ্ছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026