সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:১৮

হোয়াইট হাউসে হিলারির সঙ্গে দেখা করেছিলেন লাদেন

হোয়াইট হাউসে হিলারির সঙ্গে দেখা করেছিলেন লাদেন

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে সোমবার এক চ্যাট শো’তে বলেছেন, ওসামা বিন লাদেন হোয়াইট হাউসে অতিথি হয়ে গিয়েছিলেন। চ্যাট শো’তে আমেরিকান সরকার ও প্রেসিডেন্ট নির্বাচনের সময় তদ্বিরকারীদের কর্মকাণ্ড নিয়ে কথা বলার সময় এ মন্তব্য করেন তিনি।

মারিয়া বলেন, মনে আছে, হোয়াইট হাউসে ওসামা বিন লাদেনকে আপ্যায়নের সেই ছবিগুলোর কথা?

ওসামা বিন লাদেনের সঙ্গে হিলারি ক্লিন্টনের করমর্দনের ওই ছবি গত বছর রাশিয়ার টুইটার অ্যাকাউন্টে দারুণ হিট ছিল। বিবিসি রিয়ালিটি চেক অনুষ্ঠান বলছে, রাশিয়ার সামাজিক যোগযোগ মাধ্যমে ব্যাপকভাবে শেয়ার হওয়া ওই ছবি ‘ভুয়া’ বা ‘ফেক’। হোয়াইট হাউসে ওসামা বিন লাদেনের কোনো ছবি আছে বলে জানা যায় না। এ ধরনের কোনো অনুষ্ঠান কখনও হয়েছিল বলে কোথাও কোনো ধরনের তথ্যপ্রমাণ নেই।

বিবিসির অনুসন্ধানে বলা হয়, ছবিটা অবশ্যই ভুয়া। ২০০৪ সালে হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ছিলেন জর্জ ডাব্লিউ বুশ ও হিলারি ক্লিন্টন ছিলেন নিউ ইয়র্কের সিনেটর। ওই বছর হিলারি ভারতীয় সঙ্গীতজ্ঞ শুভাশীষ মুখার্জীর সঙ্গে একটি ছবি তুলেছিলেন। ওই ছবিটিতে শুভাশীষের মুখের জায়গায় ওসামা বিন লাদেনের মুখের ছবি বসিয়ে দেওয়া হয়েছে।

আমেরিকান তথ্য বিশ্লেষণকারী সাইট স্নোপস ছবিটি বিশ্লেষণ করে বলেছে, ফ্রিকিং.কম FreakingNews.com নামে একটি ওয়েবসাইটে ফটোশপের একটি প্রতিযোগিতার অংশ ছিল ছবিটি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026