শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি বিমান আকাশে লিঙ্গের আদলে ছাপ তৈরি করেছে। বিমান উড়াতে গিয়ে নৌবাহিনীর ‘সৃষ্টিশীল’ এক বিমানচালক এই অনাহুত চিত্র আঁকার কান্ড ঘটিয়েছে। এ খবর দিয়েছে দ্য গার্ডিয়ান।
যুক্ত
রাষ্ট্রের ওয়াশিংটনের হুইবডি আইল্যান্ডের বিমান ঘাঁটির এক প্রতিনিধি এ ঘটনার সত্যতা শিকার করে বলেন, এটি একটি ন্যাক্কারজনক ঘটনা। এতে আমাদের একটি বিমান যুক্ত ছিলো।
ওই বিমানের চালক এবং ক্রু’দের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। ওয়াশিংটনের আকাশে ওই আপত্তিকর ছাপ দেখে এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন স্থানীয় লোকজন।
সমালোচনা চলতে থাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ছোট ছোট বাচ্চারা আকাশে ওই চিত্র দেখে সেটা কিসের চিত্র- তা জানতে চায় অভিভাবকদের কাছে। এ নিয়ে তৈরি হয় চরম অস্বস্তিকর অবস্থা।