শুক্রবার, ১২ জুন ২০২৬, ১২:৩৯

প্রিয়াঙ্কা চোপড়া হবেন ব্রিটিশ রাজবধূর সঙ্গিনী

প্রিয়াঙ্কা চোপড়া হবেন ব্রিটিশ রাজবধূর সঙ্গিনী

বিনোদন ডেস্ক: মার্কিন অভিনেত্রী মেগান মার্কেল রাজবধূ হতে যাচ্ছেন। ব্রিটিশ রাজপুত্র হ্যারির সঙ্গে নভেম্বরের শুরুতে বাগদান হয়ে গেছে তাঁর। আগামী বসন্তে বিয়ে করবেন তাঁরা।

মেগান ও হ্যারির বাগদান চলতি মাসের শুরুর দিকে হলেও রাজপরিবার থেকে এই বাগদানের আনুষ্ঠানিক ঘোষণা এসেছে গতকাল সোমবার। এই প্রেমিক জুটির আনুষ্ঠানিকভাবে এক হওয়ার খবর প্রকাশ্যে আসার পর গণমাধ্যমে শুরু হয়ে গেছে হুলুস্থুল।

রাজকীয় বিয়ে বলে কথা! এদিকে প্রিয় বান্ধবী মেগানের বিয়ের খবরে ভারতীয় তারকা প্রিয়াঙ্কা চোপড়া যারপরনাই খুশি। ইনস্টাগ্রামে প্রিন্স হ্যারি ও মেগান মার্কেলের একটি ছবি প্রকাশ করে তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন প্রিয়াঙ্কা।

বন্ধু মেগানকে প্রিয়াঙ্কা শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘অভিনন্দন আমার বন্ধু। মেগান মার্কেল ও প্রিন্স হ্যারি, তোমাদের দুজনকেই অভিনন্দন। মেগান, আমি তোমার জন্য ভীষণ খুশি। সব সময় সেরাটাই তোমার প্রাপ্য। এভাবেই হাসতে থাকো। যে হাসি তুমি সবার মাঝে ছড়িয়ে দিতে জানো।’

জনপ্রিয় টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’র তারকা প্রিয়াঙ্কার সঙ্গে মেগানের বন্ধুত্ব আগে থেকেই। কানাডার টরন্টোতে এক পার্টিতে দুজনের প্রথম আলাপ। মেগান তখন সেই শহরে তাঁর ‘স্যুটস’ টিভি সিরিজের শুটিং করছিলেন, আর প্রিয়াঙ্কা ছিলেন মার্কিন টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’র কাজে ব্যস্ত। দুই বছর আগে মেগান তাঁর লাইফস্টাইল ব্লগের জন্য বলিউড তরকা প্রিয়াঙ্কা চোপড়ার একটি সাক্ষাৎকার নেওয়ার সময় তাঁর সঙ্গে আরও ঘনিষ্ঠ হন।

যুক্তরাষ্ট্রে এখন প্রিয়াঙ্কার যে কয়েকজন বন্ধু আছেন, তাঁর মধ্যে মেগান সবচেয়ে কাছের। প্রায়ই তাঁরা একসঙ্গে ঘুরতে বের হন, আড্ডা দেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও এই দুই বন্ধুর অসংখ্য ছবি চোখে পড়ে। ধারণা করা হচ্ছে, আগামী বছর মেগান ও হ্যারির রাজকীয় বিয়েতে প্রিয়াঙ্কা মেগানের ‘ব্রাইডস মেড’ বা ‘বধূর সঙ্গিনী’ হতে পারেন।

প্রিন্স হ্যারি ও মেগান মার্কেলপ্রিয়াঙ্কা চোপড়া ছাড়াও সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও হলিউড তারকা অ্যালেন ডিজেনেরাস এই রাজজুটিকে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026