বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৫:৫৩

ক্যান্সারের ঝুঁকি বাড়ছে যেসব কারণে

ক্যান্সারের ঝুঁকি বাড়ছে যেসব কারণে

শরীর স্বাস্থ্য ডেস্ক: প্রতি বছর দুই লাখ নতুন ক্যান্সারের রোগী শনাক্ত হয় যার মধ্যে বিশ থেকে ত্রিশ ভাগই ঘাড় ও মাথার ক্যান্সার এবং এর মধ্যে প্রধান হচ্ছে মুখের বিভিন্ন ধরনের ক্যান্সার।

জানা যায়, ধূমপানের থেকেও বেশি ক্ষতিকর চুম্বন ! এমনটাই দাবি গবেষকদের। আদরের চুম্বনও ডেকে আনতে পারে ক্যান্সারের মত সাঙ্ঘাতিক মারণ। সম্প্রতি একটি প্রতিবেদনে বলা হয়েছে, ধূমপানের চেয়েও চুম্বন অধিকতর বিপদজনক। মাথা ও ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি বাড়াতে উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে এই চুম্বনের।

গবেষকদের মতে, চুম্বনের মাধ্যমে হিউম্যান পাপিললোমা (এইচপিভি) নামে একটি ভাইরাস স্থানান্তরিত হয়। ওরাল সেক্সের মাধ্যমে এই ভয়াবহ ভাইরাস দেহে ছড়িয়ে পড়তে পারে। বিশেষ করে ‘ফ্রেঞ্চ কিসের’ সময়।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, গলবিলে অর্থাৎ ঘাড় ও গলাতে অবস্থিত পরিপাকনালীর অংশ এইচপিভি আক্রান্তদের সাধারণ মানুষের থেকে ২৫০ বার বেশি ক্যান্সারের ঝুঁকি থাকে। এইচপিভি সাধারণভাবে সার্ভিক্যাল ক্যান্সারের (জরায়ু মুখের ক্যান্সার) সঙ্গে সম্পর্কযুক্ত হলেও এটি নারী-পুরুষ উভয়কে সংক্রমিত করে।

অস্ট্রেলিয়ার মাথা ও ঘাড় বিশেষজ্ঞ ডাক্তার মাহিবান থমাস জানিয়েছেন, সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে যৌন আকাঙ্ক্ষার পাশাপাশি সাধারণ চুম্বনেও এইচপিভি স্থানান্তরিত হতে পারে। আর ফ্রেঞ্চ কিসিং এর মাধ্যমে সঙ্গীদের মধ্যে এই ভাইরাস ছড়িয়ে পড়ছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026