রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:৫৫

ডঃ ইউনূসের চোখে হ্যাম্পশায়ারের শিক্ষার্থীদের স্বপ্ন

ডঃ ইউনূসের চোখে হ্যাম্পশায়ারের শিক্ষার্থীদের স্বপ্ন

শীর্ষবিন্দু নিউজ: যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার রাজ্যের শিক্ষার্থীদের দারিদ্র্যমুক্ত ও বেকারত্বমুক্ত সমাজ গড়ার স্বপ্ন দেখালেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস।

শীর্ষ সোশ্যাল বিজনেস প্রকল্পগুলো নিয়ে আলোচনা ও সোশ্যাল বিজনেস ইনোভেশান চ্যালেঞ্জ প্রতিযোগিতার বিজয়ী নির্বাচন করার জন্য আয়োজিত এ অনুষ্ঠানের উদ্বোধন করেন নিউ হ্যাম্পশায়ার রাজ্যের আইনসভার স্পিকার টেরী নোরেলী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মার্কিন কংগ্রেসের সদস্য ক্যারোল সিয়া- পোর্টার। অনুষ্ঠানে নিউ হ্যাম্পশায়ার বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট মার্ক হিডেলস্টন বলেন, মুহাম্মদ ইউনূসের ভিশন ও তার বিশ্বব্যাপী যে অর্জন, তা আমাদেরকে অনুপ্রাণিত করে।

সোমবার নিউ হ্যাম্পশায়ার বিশ্ববিদ্যালয়ের নিউ হ্যাম্পশায়ার সোশ্যাল বিজনেস ও মাইক্রোফিন্যান্স ফোরাম আয়োজিত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে ড. ইউনূস বলেন, সমস্যা সমাধানের বাহক হিসেবে যদি ব্যবসা কাজ করে, তাহলে আর কোন সমস্যাই থাকবে না। সম্ভব ও অসম্ভবের মধ্যে দূরত্ব দিন দিন হ্রাস পাচ্ছে। এটি এখন আমাদের কল্পনার ব্যাপার মাত্র। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, চলো এমন একটি পৃথিবী কল্পনা করি, যেখানে কোনও দারিদ্র্য থাকবে না, কোনও বেকারত্ব থাকবে না।

সোশ্যাল বিজনেস ইনোভেশান চ্যালেঞ্জ প্রতিযোগিতায় নিউ হ্যাম্পশায়ারের কলেজের শিক্ষার্থী, কামিউনিটির সদস্য ও সামাজিক উদ্যোক্তারা সামাজিক ও পরিবেশগত ইস্যুগুলোর বাণিজ্যভিত্তিক সমাধানের জন্য বিভিন্ন সামাজিক ব্যবসা প্রকল্পের রূপরেখা প্রণয়ন করে। আমেরিকার বিভিন্ন সংস্থা থেকে ৩০ জন বিচারক এই প্রতিযোগিতার বিজয়ীদেরকে নির্বাচিত করার কাজের সঙ্গে যুক্ত ছিলেন। প্রতিযোগীরা দুইটি দলে বিভক্ত ছিলেন।

এর মধ্যে একটি ছিলো বিশ্ববিদ্যালয়ের বাইরের সংস্থাগুলোর প্রতিযোগীদের জন্য ও অন্যটি ছিলো নিউ হ্যাম্পশায়ার রাজ্যের সকল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য। প্রতিযোগিতায় সর্বমোট ১২২টি প্রকল্প জমা পড়ে এবং এর মধ্যে প্রতি গ্রুপ থেকে আটটি করে মোট ১৬টি প্রকল্প শর্ট লিস্টের তালিকাভুক্ত হয়। বাছাইকৃত প্রকল্পগুলোর মধ্যে পরিষ্কার পানি, বর্জ্য ব্যবস্থাপনা, উদ্বাস্তুদের মধ্যে আয় বৃদ্ধিমূলক কাজের ব্যাবস্থা ইত্যাদি উল্লেখযোগ্য।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026