সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:৪০

অ্যাঞ্জেলিনা জোলি হতে চাওয়া তরুণীর ৫০ বার অস্ত্রোপচারের ভুতুড়ে ছবিটি ভুয়া

অ্যাঞ্জেলিনা জোলি হতে চাওয়া তরুণীর ৫০ বার অস্ত্রোপচারের ভুতুড়ে ছবিটি ভুয়া

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ইন্টারনেট ব্যবহারকারীদেরকে নিয়ে নেহাতই মজা করেছেন সাহার তাবার। ইরানের ওই ১৯ বছর বয়সী তরুণী প্রথমে সবাইকে জানিয়েছিলেন, তিনি অ্যাঞ্জেলিনা জোলির মত চেহারা পেতে মুখে ৫০টি প্লাস্টিক সার্জারি করেছিলেন। এর ফলে তার চেহারা বিকৃত হয়ে গেছে।

ইনস্টাগ্রামে সাহার তাবারের অনেকগুলো সেলফি ভাইরাল হয়ে যায়। অনেকেই তার বিকৃত চেহারা নিয়ে বিদ্রূপাত্মক মন্তব্য করেন। অনেকে বলেন, তাকে দেখতে জম্বি বা ভুতের মত লাগছে। কিন্তু ব্রিটিশ পত্রিকা দ্য সান অনলাইন গত সপ্তাহে জানায়, তাবারের ছবিগুলো ফটোশপ করা বলে মন্তব্য করেছেন অনেকেই। এবার তাবার নিজেই নিশ্চিত করলেন তিনি নিছক মজা করার জন্য এই কাজ করেছেন।

সার্জারি বা ওজন কমে যাওয়ার কারণে নয়, বরং মেকআপ আর কম্পিউটারের জাদু ব্যবহার করে নিজের চেহারা সম্পূর্ণ বদলে নিয়েছিলেন তাবার।

রাশিয়ার সংবাদ সংস্থা স্পুটনিককে তাবার বলেন, ‘এখন মনে হচ্ছে অ্যাঞ্জেলিনার সঙ্গে আমার আসলেই কিছুটা মিল রয়েছে। তবে, এটা নিছকই খামখেয়ালি ছিল। দেখতে অন্য কারও মত হওয়া আমার উদ্দেশ্য নয়।’

তাবারের দ্বিতীয় ইনস্টাগ্রাম একাউন্টে পোস্ট করা ছবি দেখলে তাকে অবিশ্বাস্য রকমের স্বাভাবিক মনে হবে। তিনি বলেন, ইনস্টাগ্রামে তার যেসব ভক্ত রয়েছে তারা জানে যে অ্যাঞ্জেলিনার মত তার যেসব ছবি রয়েছে সেগুলো তার আসল ছবি নয়।

তাবার আরও বলেন, বিভিন্ন সময়ে আমি নিজের ছবি পোস্ট করি। সেগুলোতে আমার চেহারা নিয়ে বিভিন্ন রকমের মজা করি। এটা নিজের ব্যক্তিত্বের এক ধরনের বহিঃপ্রকাশ, এক ধরনের শিল্প।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026