বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:১৯

শিল্পমেলা’র প্রথম ই-কমার্স পণ্য পার্সোনালাইজড ক্যালেন্ডার বাজারে

শিল্পমেলা’র প্রথম ই-কমার্স পণ্য পার্সোনালাইজড ক্যালেন্ডার বাজারে

নিউজ ডেস্ক: মনিস্ট ইঙ্ক, কানাডিয়ান ইনকর্পোরেশন কোম্পানি, তাদের প্রথম ই-কমার্স প্ল্যাটফর্ম, শিল্পমেলা ডট কম চালু করেছে। তাদের লক্ষ্য বিশ্বজুড়ে বাংলাদেশিদের জন্য উদ্ভাবনী এবং স্বতন্ত্র পণ্য তৈরী করা । পার্সোনালাইজড ক্যালেন্ডার তাদের প্রথম পণ্য।

শিল্পমেলা ডট কম এর স্বত্বাধিকার আহমেদ মাশিয়াত বলেন, আমার মূল লক্ষ্য হল মানুষ যেন খুব সহজে তাদের পছন্দের ছবি দিয়ে বানানো ক্যালেন্ডার ব্যবহার করতে পারে। এর জন্য আমাদের ডেভেলপাররা কঠোর পরিশ্রম করেছে।

বাংলাদেশের অনেক কোম্পানি ক্যালেন্ডারে  তাদের পণ্যের বিজ্ঞাপণ দেয়ার জন্য বিনামূল্যে ক্যালেন্ডার বিতরণ করে থাকে।  এই ক্যালেন্ডার সারা বছর ধরে মানুষের ঘরে একটি বিপণন বার্তা হিসাবে থেকে যায়।

যদিও, ক্যালেন্ডারগুলো বিনামূল্যে দেয়া হয় কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠান তাদের এই ক্যালেন্ডার তাদের বিপণন সরঞ্জাম হিসাবে ব্যবহার করছে। সুতরাং, মানুষ নিজের অজান্তেই ওই প্রতিষ্ঠানের বিভিন্ন পণ্যের প্রচারণা করছে। অনেকেই ব্যাপারটা সহজ ভাবে মেনে নেন না।

অন্যদিকে প্রবাসী বাংলাদেশীদের পরিবার-পরিজন ও বন্ধুবান্ধবরা প্রায়ই তাদের প্রিয়জনের ছবি ঘরের দেয়ালে বাঁধাই করে রাখেন;যারা তাদের সাথে থাকেন না। একজন কানাডিয়ান প্রবাসী হিসেবে আহমেদ মাশিয়াত তাদের এই প্রিয়জনের প্রতি ভালোবাসা উপলব্ধি করতে পারেন। বাংলাদেশে তার বাবার বাড়িতে কানাডায় অবস্থানরত তার পরিবারের অনেক ছবি রয়েছে। সেই থেকে তিনি চিন্তা করেন কিভাবে ক্যালেন্ডার আর ছবির সমন্বয় করা যায়; যা তার পিতা-মাতা, বন্ধু ও প্রিয়জন কে উপহার হিসেবে দেয়া যাবে। বৈশ্বিক প্রেক্ষাপটে এটি নতুন ধারণা নয়, তবে বাংলাদেশে এমন কোন স্থান খুঁজে পাননি যেখানে তিনি সহজেই এটি করতে পারেন। কেউ একটি সিঙ্গেল ক্যালেন্ডার করতে চান না। একজন উদ্যোক্তা হিসেবে তিনি যে সমস্যার মুখোমুখি হন সেগুলি সমাধান করতে চেয়েছেন। এভাবেই শিল্পমেলার প্রথম পণ্যটি জন্ম নেয়।

“আজকের গ্রাহক অত্যন্ত বাস্তববুদ্ধিসম্পন্ন এবং তারা নতুন ও স্বতন্ত্র কিছু চান। তাদের স্বাদ এবং পছন্দগুলি ভিন্ন, তাই পণ্যগুলিকেও তাদের প্রয়োজনীয়তার উপর ভিত্তি করে কাস্টমাইজ করা উচিত। আমাদের নতুন পণ্য, “পার্সোনালাইজড ক্যালেন্ডার” সকল প্রবাসী বাংলাদেশীদের জন্য, যা তাদের বন্ধু এবং পরিবারের কাছে পাঠানোর জন্য পাওয়া যাবে। আমরা নিশ্চিত যে তারা খুব ভালভাবে এটি গ্রহণ করবে” বলেছেন মাশিয়াত।

এটির অর্ডার করার প্রক্রিয়া খুবই সহজ। আপনার পছন্দের ডিজাইন নির্বাচন করুন এবং আপনার প্রিয় ছবি (গুলি) ফেসবুক বা আপনার কম্পিউটার থেকে আপলোড করুন। তারপর আপনার অর্ডার নিশ্চিত করুন ।

শিল্পমেলা ডট কম মনিস্ট ইনকর্পোরেশন এর একটি টরন্টো ভিত্তিক ই কমার্স সাইট।

শিল্পমেলা ডট কম সম্পর্কে আরও তথ্যের জন্য: www.shilpamela.com অথবা https://shilpamela.com/#/contactus যোগাযোগ করুন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026