বিনোদন ডেস্ক: প্রিয়াংকা চোপড়ার চলচ্চিত্রে আবির্ভাবটা ছিল মূলত সেক্সগার্ল হিসাবেই। তারপর কয়েকটি ছবিতে কিছুটা শালীনতা বজার রাখার চেষ্টা করেছেন। কিন্তু ছবিগুলো বক্স অফিসে মার খাওয়ার কারণে মাঝখানে অনেক দিন অবসরে ছিলেন। প্রিয়াংকা অভিনিত কৃষ-৩ চলচ্চিত্রটি আগামী ১ নভেম্বর শুক্রবার মুক্তি পাচ্ছে।
এবার আবার বাজার চাঙ্গা করার জন্য সেক্সগার্ল হিসাবেই আবির্ভুত হচ্ছেন রাকেশ রোশনের কৃশ চলচ্চিত্রে। ছবিতে তার বিপরীতে রয়েছেন আরেক ‘সেক্সবয়’ খ্যাত হৃতিক রোশন। প্রিয়াংকার ঘনিষ্ঠজনরা বলছেন, কৃষ-৩ চলচ্চিত্রে প্রিয়াংকা তার ভবিষ্যত চাহিদা বাড়ানোর চ্যালেঞ্জ হিসাবে মনে করছেন।
ছবিটির মাধ্যমে দর্শকরা ভবিষ্যতে তাকে কিভাবে গ্রহণ করবে তা নির্ধারিত হবে। পক্ষান্তরে চলচ্চিত্রে হৃতিক রোশনের চাহিদাও ভাটার দিকে। তার বাবা রাকেশ রোশন কৃষ-৩ চলচ্চিত্রে তাকে ব্রেক দেয়ার চেষ্টা করছেন। সিনেমাটি দর্শকদের জন্য খুব উপভোগ্য হবে বলেই মনে করছেন চলচ্চিত্রের রাকেশ রোশন।