সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:৪৮

শারীরিক সম্পর্কের সময় আমাকে ইভানকার সঙ্গে তুলনা করতেন ট্রাম্প

শারীরিক সম্পর্কের সময় আমাকে ইভানকার সঙ্গে তুলনা করতেন ট্রাম্প

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শারীরিক সম্পর্কের কথা প্রকাশ করলেন মার্কিন পর্নস্টার স্ট্রোমি ড্যানিয়েল।

বৃহস্পতিবার টাচ ম্যাগাজিনকে দেয়া এক বিশেষ সাক্ষাতকারে তিনি দাবি করেন, ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প ব্যারন ট্রাম্পকে জন্ম দেয়ার পর দীর্ঘ চার মাস ট্রাম্পের সঙ্গে তার সম্পর্ক ছিল।

মেলানিয়ার সঙ্গে বিয়ের এক বছর পর ২০০৬ সালে ড্যানিয়েলের সঙ্গে এক গল্ফ কোর্টে দেখা হয় ট্রাম্পের। এরপর ট্রাম্প তাকে নাভাদার হোটেলে আমন্ত্রণ জানান। ড্যানিয়েল বলেন, হোটেল রুমে যাওয়ার পর দেখি ট্রাম্প টিভি দেখছে, পরনে ছিল পাজামা–প্যান্ট।

আমি যখন বললাম বাথরুমে যাব তখন ট্রাম্প আমাকে বিছানায় নিয়ে যায়। আসলে আমাদের শারীরিক সম্পর্ক ছিল পাঠ্যবই ধরনের। সম্পর্কের পর ট্রাম্প আমাকে বলে, যখন তার দরকার হবে সে আমাকে ডেকে পাঠাবে।

তিনি দাবি করেন, একসাথে সময় কাটানোর সময় ট্রাম্প আমাকে প্রায়ই বলত, তুমি অসাধারণ, তোমাকে বারবার দেখতে ইচ্ছে করে, আমি তোমাকে ফোন দিব, তোমাকে আবারও ডাকব। ড্যানিয়েল বলেন, আমরা বিভিন্ন অনুষ্ঠানে মিলিত হতাম। বিশেষ করে ব্যক্তিগত বাংলো, লস অ্যাঞ্জেলসের ব্রেভারলি হিল হোটেলে।

আমাদের মধ্যে বোঝাপড়া খুব ভাল ছিল। সে প্রতি দশ দিন পর পর আমাকে ডাকত। আমাকে প্রায়ই বলত, তুমি ইভানকার মতই স্মার্ট ও সুন্দর।

যদিও এর আগে ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবি মাইকের কোহেন এই পর্নস্টারের সঙ্গে ট্রাম্পের সম্পর্কের কথা অস্বীকার করেন। ড্যানিয়েল বলেন, ট্রাম্পের সঙ্গে লেনদেনের বিষয়টি কোহেনটি দেখেছিলেন।ট্রাম্পের সঙ্গে সম্পর্ক গোপন রাখতে তাকে ১ লাখ ৩০ হাজার ডলার দেয়া হয়েছিল। ড্যানিয়েল বলেন, আমি সত্যিই জানি না আমি কেন এটি করেছি।

কিন্তু আমার খুব ভাল করেই মনে আছে আমি ট্রাম্পের কাছ থেকে শারীরিক সম্পর্কের জন্য টাকা নেয়াটা পছন্দ করি নি। আমি বলেছিলাম, দয়া করে, আমাকে টাকা দেয়ার চেষ্টা করো না।

এর আগে মঙ্গলবার আরেক পর্নস্টার ম্যাগি ক্যালি বলেছিলেন, ২০০৬ সালে ড্যানিয়েল ও ট্রাম্পের সঙ্গে পার্টি করতে তাকে হোটেলে আমন্ত্রণ জানানো হয়েছিল।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026