সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:৪৯

ট্রাম্পকে নিয়ে লেখা ফায়ার এন্ড ফিউরি নিয়ে চালু হবে টেলিভিশন সিরিজ

ট্রাম্পকে নিয়ে লেখা ফায়ার এন্ড ফিউরি নিয়ে চালু হবে টেলিভিশন সিরিজ

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে লেখা ফায়ার এন্ড ফিউরি বই নিয়ে চালু হচ্ছে টেলিভিশন সিরিজ।

এই টেলিভিশন শো’টির প্রাথমিক নাম ঘোষণা করা হয়েছে মুল নামানুসারে ফায়ার এন্ড ফিউরি: ইনসাইড দ্য ট্রাম্প হোয়াইট হাউজ। টেলিভিশনের ছোট পর্দায় সাত পর্বে দেখানো হবে সর্বাধিক বিক্রিত বই নিয়ে নির্মিত সিরিজটি।

জানা গেছে, বিবিসি’র সাবেক চিফ মাইকেল জ্যাকসনের পাশাপাশি প্রজেক্টটির এক্সিকিউটিভ প্রডিউসারের ভূমিকায় থাকবেন মাইকেল ওলফ। জ্যাকসন বর্তমানে দুটি নাগরিক টেলিভিশন চালু করেছেন। তার টেলিভিশন কোম্পানির প্রথম শো হচ্ছে প্যাট্রিক ম্যালরোজ।

নতুন এই প্রজেক্টটি মেগা সিরিজ হিসেবে বিকিকিনি হবে বলে ধারণা করা হচ্ছে। বইটিতে ক্ষমতায় আসার পর হোয়াইট হাইজে ওলফের সঙ্গে ট্রাম্পের অভূতপূর্ব সাক্ষাতকারসহ হোয়াইট হাউজের কর্মকর্তা কর্মচারী ও তার ব্যক্তিগত সহকারীসহ প্রায় ২০০ জনের সাক্ষাতকারের উপর ভিত্তি করে বইটি লেখা হয়।

নতুন বছরের শুরুতেই নানান বাঁধা উপেক্ষা করে বইটি প্রকাশিত হয়। প্রসিডেন্ট ট্রাম্পকে তিরষ্কার করে লেখা বইটির এ পর্যন্ত ১ মিলিয়নেরও বেশি কপি বিক্রি হয়েছে।

এই সিরিজ প্রসঙ্গে ট্রাম্প টুইট বার্তায় বলেন, মাইকেল ওলফ ভেবেছিলেন বিরক্তিকর ও অসত্যে ভরা বইটির প্রত্যেকটি গল্প সে রসিয়ে রসিয়ে বিক্রি করে লাভবান হবে, কিন্তু হায় সে তো দেখি সত্যি খুব লুজার।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026