সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:৪৮

বিশ্বের প্রবীণতম গরিলা ভিলার মৃত্যু

বিশ্বের প্রবীণতম গরিলা ভিলার মৃত্যু

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: বিশ্বের সবচেয়ে প্রবীণতম গরিলার ভিলা মারা গেছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। বৃহস্পতিবার ক্যালিফোর্নিয়ার সান দিয়েগোর চিড়িয়াখানায় বার্ধক্যজনিত কারণে মৃত্যু হয় ভিলার।

বর্তমান বিশ্বে সব চেয়ে বেশি বছর ধরে বেঁচেছিল এই ভিলা। ১৯৫৭ সালে আফ্রিকার কঙ্গোয় জন্ম হয় এই স্ত্রী গরিলাটির। এর দুই বছর পর ১৯৫৭ সালে নিয়ে আসা হয় চিড়িয়াখানায়। এর পর ১৯৭৫ সালে ক্যালিফোর্নিয়ার ওই সাফারি পার্কে নিয়ে আসা হয়। সেই থেকেই ভিলা রয়ে গিয়েছিল এখানে।

বিজ্ঞানীদের মতে গরিলার গড় আয়ু সাধারণত ৩৫ থেকে ৪০ বছর পর্যন্ত হয়ে থাকে। এর পর তারা রোগাক্রান্ত হয়ে বা নিজেদের মধ্যে মারামারি করে অথবা অসুস্থ হয়ে মৃত্যু হয়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026