সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:৪৮

গ্রামি অনুষ্ঠানে হঠাৎ হিলারি ক্লিনটন, সমালোচনা

গ্রামি অনুষ্ঠানে হঠাৎ হিলারি ক্লিনটন, সমালোচনা

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: এবার চলচ্চিত্রের গ্রামি পুরস্কারে সবচেয়ে বিস্ময় হিসেবে আবির্ভূত হয়েছেন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত ডেমোক্রেট দলের প্রার্থী হিলারি ক্লিনটন।

গ্রামি পুরস্কার প্রদান অনুষ্ঠানে তাকে দেখা যায় একটি প্যারোডি অনুষ্ঠানে। এতে মার্কিন মুলুক তোলপাড় করা বই ‘ফায়ার অ্যান্ড ফিউরি’ পড়তে দেখা যায় তাকে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এতে বলা হয়, হিলারি ক্লিনটনকে সাংবাদিক মাইকেল ওলফের লেখা ‘ফায়ার অ্যান্ড ফিউরি’ বইটি পড়া নিয়ে প্যারোডি ধারণ করা হয় আগেই। এতে দেখা যায় গ্রামি এওয়ার্ডসের উপস্থাপক জেমস কর্ডন সেলিব্রেটিদের অডিশন নিচ্ছেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউজে এক বছর নিয়ে লেখা বই থেকে তাদেরকে পড়তে বলা হয়। তারা একের পর এক এসে পড়া শেষ করার পর বইয়ে মুখ ঢাকা এক নারী হাজির হন।

এক সময় তিনি মুখের সামনে থেকে কিছুটা নিচের দিকে ধরেন বইটি। তাতে বেরিয়ে আসে যে মুখটি তিনি হলেন হিলারি ক্লিনটন। তিনি ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত হয়েছেন ট্রাম্পের কাছে।

তিনি তাকে ওই বইটি থেকে ট্রাম্পের খাদ্যাভ্যাস নিয়ে লেখা অংশ পড়তে শোনা যায়। ক্লিনটন ইংরেজিতে পড়েন ওয়ান রিজন হোয়াই হি লাইকড টু ইট অ্যাট ম্যাকডোনাল্ডস: নোবডি নিউ হি ওয়াজ কামিং অ্যান্ড দ্য ফুড ওয়াজ সেফলি প্রি-মেইড।

এতটুকু পড়া হতেই এসে হাজির হন জেমস কর্ডেন। তিনি উপস্থিত হয়ে হিলারির ভূয়সী প্রশংসা করেন। বলেন, ‘দ্য গ্রামি ইজ ইন দ্য ব্যাগ’। অর্থাৎ তিনি গ্রামি পুরস্কার পেয়ে গেছেন।

প্যারোডির এই অংশটুকু নিয়ে তাৎক্ষনিকভাবে সমালোচনা করেছে প্রেসিডেন্টের পরিবার ও তার প্রশাসনের সদস্যরা। ট্রাম্পের ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র টুইট করেছেন- গ্রামি অনুষ্ঠানে একটি মিথ্যা খবরের বই পড়াকে পরাহিত প্রেসিডেন্ট প্রার্থীর জন্য একটি বড় শান্তনা পুরস্কার হিসেবে ভাবা যেতে পারে।

পরের আরেক টুইটে তিনি লিখেছেন, হিলারি ক্লিনটন যত বেশি টেলিভিশনে উপস্থিত হবে যুক্তরাষ্ট্রের তত বেশি নাগরিক বুঝতে পারবেন প্রেসিডেন্ট পদে ডোনাল্ড ট্রাম্প কতটা যুতসই।

অন্যদিকে গ্রামি অনুষ্ঠানে হিলারি ক্লিনটনের এমন উপস্থিতি গ্রামির মর্যাদা ধ্বংস হয়েছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্টের রাষ্ট্রদূত নিকি হ্যালি। তিনি এটাকে লজ্জা হিসেবে আখ্যায়িত করেছেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026