সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:৫৮

ট্রাম্প জামাতার ঋণের তদন্ত করছে হোয়াইট হাউজ

ট্রাম্প জামাতার ঋণের তদন্ত করছে হোয়াইট হাউজ

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও সিনিয়র উপদেষ্টা জারেড কুশনার তার পারিবারিক আবাসন ব্যবসায় ৫০০ মিলিয়ন ডলারেরও বেশি দুটি ঋণ সঠিকভাবে নিয়েছিলেন কিনা তা তদন্ত করে দেখছে হোয়াইট হাউজ।

গত মাসে নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, ২০১৭ সালে সিটি গ্রুপের প্রধান নির্বাহী মাইকেল করব্যাট হোয়াইট হাউজে কুশনারের সাথে এক সাক্ষাতের পরপরই তার প্রতিষ্ঠানকে ৩২৫ মিলিয়ন ডলার ঋণ দেয়। সে সময় এ্যপোলো গ্লোবাল ম্যানেজমেন্ট নামের আরেকটি প্রতিষ্ঠান থেকেও ঋণ নেয়া হয়। ডেমোক্র্যাটিক আইনপ্রণেতারা হোয়াইট হাউজ ও কুশনারের প্রতিষ্ঠানের কাছে এ বিষয়ক সমস্ত কাগজপত্র চেয়েছে।

এ বিষয়ে সরকারি নীতিমালা অফিসের ভারপ্রাপ্ত পরিচালক ডেভিড এপল ডেমোক্র্যাটিক কংগ্রেস রাজা কৃষ্ণমূর্তিকে লেখা একটি চিঠি মিডিয়ায় প্রকাশ করা হয়।

চিঠিতে এপল বলেন, আমি হোয়াইট হাউজের সাথে কথা বলে ঋণের বিষয়ে সঠিক নীতিমালা ও স্বচ্ছতা মানা হয়েছিল কিনা যা যাচাইয়ের জন্য পদক্ষেপ নিতে বলেছি। হোয়াইট হাউজ জানিয়েছে তারা ইতোমধ্যেই এ বিষয়ে পদক্ষেপ নিয়েছে।

এপলের চিঠির জবাবে কৃষ্ণমূর্তি জানান, টাইমসের প্রতিবেদন সত্যি হয়ে থাকলে এটি একটি ভয়ঙ্কর নৈতিকথা বিরোধী অপরাধ। কুশনার নীতিবিরোধী কাজ করে সাংবিধানিক শপথ ভঙ্গ করেছেন কিনা তা যাচাই করার জন্য কৃষ্ণমূর্তি এপলকে আহ্বান জানান।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026