সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:৫৯

অবশেষে পর্নো তারকা সম্পর্কে মুখ খুললেন ট্রাম্প

অবশেষে পর্নো তারকা সম্পর্কে মুখ খুললেন ট্রাম্প

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: পর্নো তারকার সঙ্গে যৌন কেলেঙ্কারি নিয়ে প্রায় দু’মাস নীরব ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার প্রথমবারের মতো মুখ খুললেন তিনি। বৃহস্পতিবার এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, তিনি স্টর্মি ড্যানিয়েলের মুখ বন্ধ রাখতে ১ লাখ ৩০ হাজার মার্কিন ডলার দেননি। খবর বিবিসির।

গত জানুয়ারিতে ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, ২০০৬ সালে স্টর্মির সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেছিলেন ট্রাম্প। কিন্তু ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনের আগে স্টর্মির মুখ বন্ধ রাখতে তাকে নিজের আইনজীবী মাইকেল কোহেনের মাধ্যমে ১ লাখ ৩০ হাজার ডলার দিয়েছিলেন ট্রাম্প। গত মাসে সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে স্টর্মি নিজেও বিষয়টি স্বীকার করেছেন।

সাংবাদিকরা ট্রাম্পের কাছে জানতে চান, তিনি স্টর্মিকে অর্থ দিয়েছিলেন কিনা? ট্রাম্প ছোট করেই জবাব দেন ‘না’। পরে তার কাছে জানতে চাওয়া হয়, আইনজীবী কোহেন যে স্টর্মিকে অর্থ দিয়েছিলেন সেটা তিনি জানেন কিনা? জবাবে ট্রাম্প জানান, তিনি এ ব্যাপারে কিছুই জানেন না।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘এ ব্যাপারে মাইকেল কোহেনকেই আপনাদের জিজ্ঞেস করতে হবে। কোহেন আমার আইনজীবী।’ স্টর্মিকে দেয়ার জন্য এ টাকা ট্রাম্পের আইনজীবীর কাছে এলো কীভাবে- এ বিষয়ে প্রশ্ন করলেও ট্রাম্প বলেন, ‘না, আমি জানি না।’

তবে তার এই দাবিকে তাৎক্ষণিকভাবেই চ্যালেঞ্জ করেছেন ডেনিয়েলসের আইনজীবী মাইকেল এভেনাত্তি। তিনি এক টুইট বার্তায় বলেন, ‘ঘুষের টাকার বিষয়ে আমরা ট্রাম্পের সত্যবাদিতার পরীক্ষা করতে চাই।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026