সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:৫৯

গুয়ানতানামো থেকে সৌদি আরবের কাছে বন্দিকে হস্তান্তর করছে যুক্তরাষ্ট্র

গুয়ানতানামো থেকে সৌদি আরবের কাছে বন্দিকে হস্তান্তর করছে যুক্তরাষ্ট্র

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ: কিউবার কুখ্যাত গুয়ানতানামো বে কারাগার থেকে এক বন্দিকে সৌদি আরবেব কাছে হস্তান্তর করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।

সৌদি আদালতে ওই কয়েদির ১৩ বছরের সাজা হয়েছে। ওই শাস্তি কার্যকর করার লক্ষ্যেই তাকে সৌদি আরব নেয়া হচ্ছে বলে জানিয়েছে মধ্যপ্রাচ্য পর্যবেক্ষণকারী ব্রিটিশ সংস্থা মিডলইস্ট মনিটর।

যু্ক্তরাষ্ট্রের সামরিক সদর দফতর পেন্টাগনের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ২০০২ সালে ফরাসি তেলের ট্যাঙ্কারে হামলার পরিকল্পনায় সহায়তার অভিযোগে ৪৩ বছর বয়সী আহমেদ মোহাম্মেদ আহমেদ হাজা আল দারবি নামে একজনকে দোষী সাব্যস্ত করা হয়। তবে তিনি শাস্তির বিরুদ্ধে আপিল করেননি।

বিবৃতিতে বলা হয়, সংবিধিবদ্ধ প্রয়োজনীয়তার কারণে প্রতিরক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রের কংগ্রেসকে এই ব্যক্তিকে হস্তান্তরের বিষয়টি অবহিত করেছেন। প্রতিরক্ষামন্ত্রীর প্রতিজ্ঞা মোতাবেক এই হস্তান্তর সংবিধানের মর্যাদা রক্ষা করবে।

পেন্টাগনের বিবৃতিতে আারও বলা হয়, এই হস্তান্তর প্রক্রিয়ায় নিরাপত্তা ও মানবিক আচরণ নিশ্চিত করার জন্য যুক্তরাষ্ট্র সৌদি সরকার সহায়তা করেছে।

আল দারবিকে হস্তান্তর করা হলে গুয়ানতানামো বে কারাগারে আর ৪০ জন কয়েদি থাকবেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর আল দারবিই প্রথম কয়েদি যিনি এই ভয়ানক কারাগারটি থেকে মুক্তি পেলেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026