শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:৩৮

আমার বোনের মতো স্বার্থপর মেয়ে দুনিয়ায় আর নেই, তাকে বিয়ে করবেন না: মেগানের ভাই

আমার বোনের মতো স্বার্থপর মেয়ে দুনিয়ায় আর নেই, তাকে বিয়ে করবেন না: মেগানের ভাই

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: মেগান মারকলকে বিয়ে না করতে ব্রিটেনের প্রিন্স হ্যারিকে খোলা চিঠি লিখেছেন মেগানের সৎভাই টমাস মারকল জুনিয়র।

এতে তিনি লিখেছেন- ‘আমার বোনের মতো স্বার্থপর মেয়ে এই দুনিয়ায় আর নেই। যে নিজের পরিবারকে ভুলে যেতে পারে, তাকে আপনি কী করে বিশ্বাস করবেন?

এ রকম একজন নারীকে আপনি বিয়ে করলে ব্রিটেনের রাজপরিবারের মর্যাদা ক্ষুণ্ণ হবে।

মার্কিন গসিপ পত্রিকা ইন টাচ’কে পাঠানো এ খোলাচিঠিতে হ্যারিকে এখনও সময় আছে জানিয়ে বোনকে বিয়ের কথা ভেবে দেখতে বলেন মেগানের ৫১ বছর বয়সী ভাই।

এর আগে গত মাসে একটি মার্কিন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে পরিবারের কাউকেই মেগান নিজের বিয়েতে আমন্ত্রণ জানাচ্ছেন না বলে দাবি করেছিলেন টমাস।

তবে তার কথায় কেউ বিশেষ আমল দিচ্ছেন না। স্ত্রীকে মারধর করে জেলও খেটেছেন তিনি।

জানা গেছে, পরিবারকে দাওয়াত না করার দাবিও ঠিক নয়। ১৯ মে বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে লন্ডন আসছেন মেগানের মেক্সিকোবাসী বাবা ও ক্যালিফোর্নিয়াবাসী মা।

এর আগে রাজকুমার হ্যারির সঙ্গে বারদুয়েক দেখা হয়েছে মেগানের মায়ের। তবে বাবার সঙ্গে এখনও দেখা হয়নি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026