শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের ২৫০ পরিবারে যুক্তরাজ্য ভিত্তিক সামাজিক সংস্থা রোরাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন গ্লোবাল এর উদ্যোগে মঙ্গলবার রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
২নং পাটলী ইউনিয়ন পরিষদের পরিচালনায়। পাটলী ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল হক আনুষ্ঠানিকভাবে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
এ সময় সংস্থার এডমিন আফসার জুহের আহমদ চৌধুরী, পাটলী ইউনিয়নের সাবেক প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম, বর্তমান প্যানেল চেয়ারম্যান ওয়াহিদুর রাজা, ইউ.পি সদস্য ফারুক আহমদ, ছায়েদুর রহমান,আব্দুল মতিন, ফেরদৌসি বেগম তানিয়াসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
জুহের আহমদ চৌধুরী জানান, জনপ্রতি ৫ কেজি চাল, তেল ২ লিটার, চানা ২ কেজি, ডাল ১ কেজি, খেজুর ১ কেজি, ময়দা, ১ কেজি, আলু ৩ কেজি করে ২৫০ 
পরিবার কে দেয়া হয়।