রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০১:০৪

জার্মানির ব্যবসা বন্ধ হচ্ছে সৌদি আরবে

জার্মানির ব্যবসা বন্ধ হচ্ছে সৌদি আরবে

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ: লেবাননে সৌদি আরবের ভূমিকা নিয়ে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী সিগমার গ্যাব্রিয়েলের বক্তব্য নিয়ে দেশটিতে জার্মানির ব্যবসা হুমকির মুখে পড়েছে।

জার্মানির দের স্পাইজেল এক প্রতিবেদনে বলছে, সৌদি সরকার ইতিমধ্যে জার্মানির সঙ্গে সরকারিভাবে করা বাণিজ্য চুক্তি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। গত ৬ মাস ধরে দুই দেশের মধ্যে যে কূটনৈতিক তিক্ততা চলছে তারই ফলস্বরুপ এধরনের বাণিজ্যে নিষেধাজ্ঞা আনছে সৌদি আরব।

জার্মানীর এক শীর্ষ ব্যবসায়ী বলেছেন, জার্মানদের জন্যে রিয়াদের দরজা হঠাৎ বন্ধ হয়ে গেছে।

এদিকে রিয়াদে অর্থনীতি সম্পর্কিত জার্মান-সৌদি অ্যারাব লিয়াজো অফিস থেকে অলিভার ওয়েহমস বলছেন, এ ধরনের সিদ্ধান্ত বেদনাদায়ক। এর ফলে জার্মানির বড় বড় প্রতিষ্ঠান বায়ার, সিমেন্স, ডেইমলার ও বোহেরিনার ইনগেলহেইম বিপদে পড়েছে।

তবে সিমেন্স, বোহেরিনার ও বায়ারের পক্ষ থেকে এ ব্যাপারে কোনো মন্তব্য করা না হলেও ডেইমলার বলছে গত বছর যে ৬’শ মার্সিডিজ-বেঞ্জ সিতারো বাস সরবরাহের চুক্তি হয়েছে তা অব্যাহত থাকবে।

জার্মান সরকারের হিসেবে গত বছর সৌদি আরবে দেশটির রফতানির পরিমাণ ছিল ৭.৭ বিলিয়ন ডলার। ৮’শ জার্মান ছোট বড় কোম্পানি সৌদি আরবে ব্যবসা করছে এবং এসব প্রতিষ্ঠানের ২’শ জার্মান কর্মকর্তা সৌদিতে বসবার করছে।

গত মার্চে ব্লুমবার্গকে সৌদি সরকারের পক্ষ থেকে জানানো হয় জার্মানের প্রতিষ্ঠানগুলোর সঙ্গে প্রয়োজন নয় এমন চুক্তিগুলো আর নবায়ন করা হবে না।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026