মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০২:৩২

নিরাপত্তাহীনতায় ভোগছেন: অভিযোগ মেয়র আরিফের

নিরাপত্তাহীনতায় ভোগছেন: অভিযোগ মেয়র আরিফের

শীর্ষবিন্দু নিউজ: সদ্য দায়িত্বপ্রাপ্ত সিলেটের মেয়র আরিফুর হক চৌধুরী নিরাপত্তাহীনতায় ভুগছেন। বুধবার বিকেল ৫ টায় নগরভবন মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময়ে নিজের জীবনের নিরাপত্তাহীনতায় কথা উল্লেখ করেন সদ্য নিয়োগ প্রাপ্ত মেয়র আরিফুল।

তিনি অভিযোগ করেন উপস্থিত গণমাধ্যমকে বলেন,  তাকে হত্যার উদ্দেশ্য অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তি সিলেট নগরভবনে এসেছিল। নগরভবনে তার কার্যালয়ের টেবিল থেকে একটি চাকু উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া চাকুটি অত্যন্ত ধারালো বলে মত বিনিময়ে জানান আরিফ।

তবে তিনি এটা আছ করতে পারেন নি। সকালে শত শত লোক নগরভবন ও তার কক্ষে এসেছেন। এদের মধ্যে কেউ তাকে হত্যার উদ্দেশ্যে এই চাকু নিয়ে এসেছিলো বলে ধারণা করেন মেয়র আরিফ।

তিনি অভিযোগ করে বলেন, মেয়র হলেও তিনি এখনও সরকারি কোন নিরাপত্তা পাচ্ছেন না। আসন্ন ঈদুল আজহা ও দুর্গা পূজায় তাকে বিভিন্ন স্থান পরিদর্শনে যেতে হবে। এজন্য তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। অনতিবিলম্বে তার নিরাপত্তা জোরদার করার দাবি জানান তিনি।

 




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026