সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:৩১

কেন ইউরোপীয় ইউনিয়ন ভাঙতে চান ট্রাম্প

কেন ইউরোপীয় ইউনিয়ন ভাঙতে চান ট্রাম্প

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ: নানা আলোচনা-সমালোচনা জন্ম দেয়ার পর এবার ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ভাঙার চেষ্টার অভিযোগ উঠেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে।

ফ্রান্সকে ইইউ থেকে বের করে আনতে দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে অতিরিক্ত বাণিজ্য সুবিধা দেয়ার প্রলোভন দিয়েছেন তিনি।

ইইউ নেতাদের বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে জানানো হয়েছে, গত এপ্রিল মাসের শেষ দিকে হোয়াইট হাউসে ম্যাক্রোঁর সঙ্গে বাণিজ্য বিষয়ে আলোচনা করার সময় ট্রাম্প এ প্রলোভন দেখান।

দুই নেতার মধ্যে যখন আলোচনা চলছিল তখন ট্রাম্প ম্যাক্রোঁকে বলেছিলেন, আপনি কেন ইইউ ছাড়ছেন না? আপনি যদি ইইউ ছাড়েন তাহলে প্যারিসকে বেশি সুবিধা দিয়ে বাণিজ্য চুক্তি করা হবে।

ওয়াশিংটন পোস্ট এ খবর প্রকাশিত হলেও এর সত্যতা অস্বীকার করেনি হোয়াইট হাউস।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026