বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:১২

ভারতের হাতে তুলে দেয়া হবে না জাকির নায়েককে

ভারতের হাতে তুলে দেয়া হবে না জাকির নায়েককে

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ: ব্যাপক আলোচিত ইসলামী বক্তা জাকির নায়েককে ভারতের হাতে তুলে দেয়া যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ।

শুক্রবার রাজধানীর কুয়ালালামপুরে এক সংবাদ সম্মেলনে এ বক্তব্য দেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। খবর টাইমস অব ইন্ডিয়ার

সংবাদ সম্মেলনে ড. মাহাথির জানান, জাকির এদেশে আসার পর কোনো সমস্যা তৈরি হয়নি৷ তাকে এদেশে স্থায়ী বসবাসের অনুমতি দেয়া হয়েছে৷ জাকিরকে ভারতের হাতে তুলে দেয়া যাবে না৷

গত কয়েক দিন ধরে জাকির নায়েকের ভারতে আসার খবর ছড়িয়ে পড়ে৷ বুধবার জাকির নিজেও সেসব খবরকে ভুয়া ও ভিত্তিহীন বলে উড়িয়ে দেন৷ ভারতের সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, মালয়েশিয়া থেকে জাকির নায়েক জানিয়েছেন- ভারতকে নিরাপদ ও সুরক্ষিত বলে মনে না হওয়া পর্যন্ত দেশে তিনি ফিরবেন না৷

জাকির বলেন, ভারতে আসার খবর মিথ্যা ও ভিত্তিহীন৷ যতক্ষণ না পর্যন্ত আমি অন্যায়-বিচার থেকে নিরাপদ বোধ না করছি, ততক্ষণ ভারতে ফেরার পরিকল্পনা নেই।

বিভিন্ন ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, জাকির নায়েককে দেশে ফেরাতে উদ্যোগী হয় মোদি সরকার। জানুয়ারি মাসে দিল্লি ও মালয়েশিয়া সরকারকে জাকিরকে তাদের হাতে তুলে দেয়ার আবেদন জানায়৷ যদিও এই দুই দেশের মধ্যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে।

২০১৬ সাল থেকেই দেশ ছাড়া জাকির নায়েক। ইসলাম ধর্মের প্রচারক জাকিরের বিরুদ্ধে একাধিক প্ররোচনামূলক মন্তব্য করার অভিযোগ তুলে ভারতের বিভিন্ন গণমাধ্যম।

এক পর্যায়ে, ২০১০ সালে ব্রিটেনে প্রবেশাধিকার হারান তিনি। গ্রেফতারি এড়াতে ভারত ছেড়ে তিনি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ মালয়েশিয়ায় চলে যান। সেদেশের সরকার জাকির নায়েককে স্থায়ীভাবে বসবাস করার অনুমতি দিয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026