সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:৩২

ওবামাকেয়ারের কয়েকশত কোটি ডলার আটকে দিল ট্রাম্প প্রশাসন

ওবামাকেয়ারের কয়েকশত কোটি ডলার আটকে দিল ট্রাম্প প্রশাসন

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ওবামাকেয়ার বা সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সময়কার স্বাস্থ্য বিষয়ক আইনের অধীনে হেলথ ইন্সুরেন্স পাওয়া ব্যক্তিদের শত শত কোটি ডলারের পাওনা স্থগিত করে দিয়েছে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প প্রশাসন।

বলা হয়েছে, সম্প্রতি ফেডারেল একটি কোর্ট ওই অর্থ ছাড় না দিতে রুলিং দিয়েছে। শনিবার ট্রাম্প প্রশাসনের এমন ঘোষণা তোলপাড় হচ্ছে মার্কিন মুলুক। ওবামাকেয়ারের অধীনে যুক্তরাষ্ট্রে বিপুল সংখ্যক মানুষ উপকৃত হতেন এতদিন।

এই সেবা দেয় দ্য সেন্টারস ফর মেডিকেয়ার অ্যান্ড মেডিকেইড সার্ভিসেস। তারা ওবামাবাকেয়ার বা আফোর্ডেবল কেয়ার অ্যাক্টের অধীনে ১০৪০ কোটি ডলার বিতরণ করতে। এই সেবা যারা পেতেন তাদের স্বাস্থ্য সেবা এখন ঝুঁকিতে পড়বে।

উল্লেখ্য, প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রশাসন শুরু থেকেই ওবামা কেয়ারের বিরুদ্ধে। তিনি এর কড়া সমালোচনা করেছেন। তাই তার ক্ষমতা ব্যবহার করে ওবামাকেয়ার বিলকে এমন অবস্থায় নিয়ে এসেছেন।

এর আগে রিপাবলিকান নিয়ন্ত্রিত কংগ্রেসে এই আইনটি বাতিল করে নতুন একটি আইন করার চেষ্টা করেন তিনি। কিন্তু ব্যর্থ হন। ওবামাকেয়ারের অধীনে প্রায় ২ কোটি মার্কিনি তাদের স্বাস্থ্য বিষয়ক ইন্সুরেন্সের আওতায় এসেছিলেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026