মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৩:০৮

কঠোর সতর্কাবস্থায় উত্তর কোরিয়া

কঠোর সতর্কাবস্থায় উত্তর কোরিয়া

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: উত্তর কোরিয়ার সেনাবাহিনীকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে এবং যে কোন সময়ে বড় ধরনের অভিযানের জন্য তৈরি থাকার নির্দেশ দেয়া হয়েছে। দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে দুই সপ্তাহ ধরে আলোচনা ও উত্তেজনার পর তাদের বিরুদ্ধে বৈরিতা উসকে দেয়ার অভিযোগ এনে উত্তর কোরিয়া এ পদক্ষেপ নিয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা যায়।

উত্তর কোরিয়ার এক সামরিক মুখপাত্র বলেছেন, দক্ষিণ কোরিয়ার বন্দরে বিমানবাহী তরীসহ বিভিন্ন রণতরী পাঠানোর জন্য যুক্তরাষ্ট্রকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে। দক্ষিণ কোরিয়ার জাতীয় গোয়েন্দা বিভাগ জানিয়েছে, উত্তর কোরিয়ার নেতা কিম জং ইনের নির্দেশেই সামরিক বাহিনীকে অভিযানের জন্য তৈরি রাখা হয়েছে।

দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী কিম কোয়ং জিন মঙ্গলবার রাতে বলেছেন, উত্তরের সেনাবাহিনীর মধ্যে কোন ধরনের অস্বাভাবিক তৎপরতার ইঙ্গিত পাওয়া যায়নি। এদিকে ওয়াশিটন উত্তর কোরিয়ার এ হুমকিকে উড়িয়ে দিয়েছে।

মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র জেন সাকি বলেছেন, এ ধরনের মন্তব্যের মাধ্যমে উত্তর কোরিয়ার কোন লাভই হবে না। বরং তারাই একঘরে হয়ে পড়বে বা আন্তর্জাতিক সমপ্রদায়কে উপেক্ষা করার মূল্য দেবে।

অনেকটা নিঃসঙ্গ থাকা উত্তর কোরিয়া প্রায়ই দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হামলার হুমকি দিয়ে থাকে। তবে সেগুলো কখনই বাস্তবায়িত হয় না। অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক রাজনৈতিক এজেন্ডাতে চাপ দেয়ার অংশ হিসেবেই উত্তর কোরিয়ার এ কৌশলকে বিবেচনা করা হয়ে থাকে।

 




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026