সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:৩০

হোয়াইট হাউসে সিএনএনের সাংবাদিক নিষিদ্ধ করতে বললেন ট্রাম্প

হোয়াইট হাউসে সিএনএনের সাংবাদিক নিষিদ্ধ করতে বললেন ট্রাম্প

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে গণমাধ্যমের সম্পর্ক শুরু থেকেই খারাপ। সাংবাদিকদের প্রশ্নের যন্ত্রণায় তিনি বিরক্ত।

তাই বিগত কয়েক মাস ধরেই বিভিন্ন সময়ে হোয়াইট হাউসের প্রেস ব্রিফিংয়ে রিপোর্টারদের নিষিদ্ধ করার জন্য কর্মকর্তাদের বলে আসছেন।

বিশেষ করে সিএনএন’র জিম অ্যাকোস্টা ও আমেরিকান আরবান রেডিও নেটওয়ার্কের রিপোর্টার এপ্রিল রায়ান যিনি একইসঙ্গে সিএনএন’র কন্ট্রিবিউটর তাদের দুইজনকে কালো তালিকাভুক্ত করতে বলেছেন ট্রাম্প। মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্টের এক খবরে এ কথা বলা হয়েছে।

খবরে বলা হয়, গণমাধ্যমের সঙ্গে ট্রাম্পের সম্পর্ক আরো খারাপ হবে এই আশঙ্কায় রিপোর্টারদের বাধা দেওয়া হয়নি। কিন্তু গত বুধবার এই ঘটনা ঘটে।

টিভি নেটওয়ার্ক সিএনএন’র একজন সাংবাদিককে হোয়াইট হাউসের এক অনুষ্ঠানে ঢুকতে দেওয়া হয়নি। সাংবাদিক কেইটলান কলিন্স জানান, তিনি শুধু প্রেসিডেন্ট ট্রাম্পকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ট্রাম্পের সাবেক আইনজীবী সম্পর্কে কিছু প্রশ্ন করেছিলেন।

তার জেরেই তাকে ঐ অনুষ্ঠানে যেতে দেওয়া হয়নি। তবে হোয়াইট হাউস বলছে, এই সাংবাদিক এমন কিছু প্রশ্ন করেছিলেন যা যথোপযুক্ত ছিল না। এর প্রেক্ষিতে সিএনএন এক বিবৃতিতে জানায়, হোয়াইট হাউসের সিদ্ধান্ত মুক্ত গণমাধ্যমের জন্য ভালো কিছু নয়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026