সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:৩৩

ওমারোসার বিরুদ্ধে এবার ট্রাম্পের আইনী ব্যবস্থা

ওমারোসার বিরুদ্ধে এবার ট্রাম্পের আইনী ব্যবস্থা

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: হোয়াইট হাউসের সাবেক স্টাফ ও টেলিভিশন তারকা ওমারোসা ম্যানিগেল্ট নিউম্যানের বিরুদ্ধে এবার আইনি ব্যবস্থা নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গত সোমবার তাকে ‘কুকুর’ বলেও সম্বোধন করেছিলেন ট্রাম্প। পদচ্যুতির আগে ওমারোসা একমাত্র আফ্রো-আমেরিকান হিসেবে হোয়াইট হাউসের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

তবে তাকে সরিয়ে দেয়ার পরেই হোয়াইট হাউসের গোপন কার্যকলাপ ফাঁস করতে থাকেন বলে জানিয়েছে ‘সিএনএন’।

মঙ্গলবার ট্রাম্পের নির্বাচনী প্রচার বিভাগের মাধ্যমে ওমারোসার বিরুদ্ধে ২০১৬সালে একটি চুক্তি ভঙ্গের অভিযোগ করেছেন। তার সাথে হোয়াইট হাউসের কোন তথ্য বাইরে প্রকাশ না করার স্বার্থে একটি চুক্তি সম্পাদিত ছিল বলেও ট্রাম্প দাবি করেছেন।

তবে তিনি তার বিরুদ্ধে সকল অভিযোগ অস্বীকার করে তাকে ফাঁদে ফেলা হয়েছে বলে পাল্টাঅভিযোগও করেছেন।

উল্লেখ্য, হোয়াইট হাউসে ট্রাম্প এবং তার কর্মকর্তাদের গোপন কার্যকলাপ নিয়ে প্রকাশিত হতে যাওয়া ওমারোসার বই ‘দ্য অ্যাপারেন্টিস’ এ ট্রাম্পকে ‘বর্ণবাদী’ হিসেবে উল্লেখ করায় সম্প্রতি ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে।

ওমারোসার ‘আনহিনজড এন ইনসাইড অ্যাকাউন্ট অব দ্য ট্রাম্প হোয়াইট হাউস’ এই সপ্তাহেই বাজারে আসছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026