বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১২:০০

এরদোগানকে কী বললেন ম্যাক্রোঁ

এরদোগানকে কী বললেন ম্যাক্রোঁ

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগানের সঙ্গে অর্থনৈতিক বিষয় নিয়ে আলাপ করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। এ সময় তিনি তুরস্কের অর্থনীতির ওপর গুরুত্বারোপ করেন।

বৃহস্পতিবার এরদোগানের সঙ্গে ম্যাক্রোঁর এ ফোনালাপ হয় বলে খবর প্রকাশ করেছে তুরস্কের রাষ্ট্রীয় গণমাধ্যম আনাদলু এজেন্সি।

তুর্কি প্রেসিডেন্সিয়াল সূত্রের বরাত দিয়ে আনাদলু এজেন্সির খবরে বলা হয়েছে, দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক বিষয় নিয়েও কথা বলেছেন দুই প্রেসিডেন্ট।

এরদোগান-ম্যাক্রোঁ, তুরস্ক ও ফ্রান্সের অর্থনৈতিক,বাণিজ্যিক এবং পারস্পরিক বিনিয়োগের ওপর গুরুত্বারোপ করেন। আলাপকালে তারা তুরস্কের অর্থমন্ত্রী বিরাট আল বেরাকের সঙ্গে ফ্রান্সের একটি বৈঠকের ব্যাপারে সিদ্ধান্ত নেন।

ফোনালাপে দুই প্রেসিডেন্ট, সিরিয়া পরিস্থিতি, বিশেষ করে উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব নিয়েও কথা বলেন। মার্কিন ধর্ম যাজক এন্ড্রু ব্রুনসনকে আটকের পর যুক্তরাষ্ট্র তার ন্যাটো মিত্র দুই মন্ত্রীর ওপর অবরোধ আরোপ করে।

এছাড়া তুরস্কের দুই পণ্যের ওপর শুল্ক দ্বিগুণ করেন ডোনাল্ড ট্রাম্প। এবং দেশটির ওপর যে অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করে তা নিয়েও দুই নেতা কথা বলেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026