সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:৩৩

ইভানকার সাবেক ব্যবসায়ী অংশীদার মোশে লাক্সের বিরুদ্ধে ৬ কোটি ডলার প্রতরণা মামলা

ইভানকার সাবেক ব্যবসায়ী অংশীদার মোশে লাক্সের বিরুদ্ধে ৬ কোটি ডলার প্রতরণা মামলা

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের বিরুদ্ধে কর ফাঁকির সঙ্গে জড়িত থাকার অভিযোগে প্রেসিডেন্ট ট্রাম্পের কন্যা ও উপদেষ্টা ইভানকা ট্রাম্পের সাবেক ব্যবসায়ী অংশীদার মোশে লাক্সের বিরুদ্ধে মামলা হয়েছে।

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এ মামলা করেছে। পলিটিকোর এক প্রতিবেদনে বলা হয়েছে ইভানকার বন্ধু মোশে লাক্স লাখ লাখ ডলারের কর ফাঁকির সঙ্গে জড়িত।

নিউইয়র্কের দক্ষিণাঞ্চলের একটি আদালতে এ মামলায় মোশে লাক্সের বিরুদ্ধে অন্তত ৬ কোটি ডলার কর ফাঁকির অভিযোগ আনা হয়েছে। এ মামলায় মোশে লাক্সের বোন ও মৃত বাবার নামেও কর ফাঁকির অভিযোগ আনা হয়।

একসময় ইভানকা ট্রাম্প জুয়েলারি মোশে লাক্স পরিচালনা করতেন। ম্যাডিসন এভিনিউয়ে ওই জুয়েলারি ব্যবসা থেকেও ২১ মিলিয়ন ডলার মোশে লাক্স বিধি বহির্ভূতভাবে সরিয়ে নিয়েছেন। এ অর্থ যে কোম্পানির নামে সরিয়ে নেওয়া হয়েছে সে প্রতিষ্ঠানটি কোনো কর দেয়নি।

তবে মোশে লাক্স কিংবা তার আইনজীবী এসব ব্যাপারে পলিটিকোর কাছে কোনো মন্তব্য করেননি। মোশে লাক্স ট্রাম্প পরিবারের সঙ্গে ঘনিষ্ট এবং তিনিই ইভানকাকে তার স্বামী জ্যারেদ কুশনারের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন।

ইভানকা তার বই ‘দি ট্রাম্প কার্ড’ বইতে মোশে লাক্সকে আপাদমস্তক একজন উদ্যোক্তা হিসেবে পরিচয় দিয়েছেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026