বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৩:০২

ভারতের উত্তর প্রদেশে প্রকাশ্যে কোরবানি নিষিদ্ধ

ভারতের উত্তর প্রদেশে প্রকাশ্যে কোরবানি নিষিদ্ধ

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ভারতের উত্তর প্রদেশে প্রকাশ্যে কোরবানি এবং ড্রেনে রক্ত ফেলা নিষিদ্ধ করেছে উত্তর প্রদেশ রাজ্য সরকার।

শনিবার রাতে সরকারী বিভিন্ন কর্মকর্তাদের সাথে ভিডিও কনফারেন্সে বৈঠক করেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। জানা যায় ওই বৈঠকে কোরবানির সময় যাতে অন্য ধর্মের অনুভূতিতে যাতে আঘাত না লাগে সেজন্য তিনি পুলিশ প্রশাসনকে এই নির্দেশ দেন। খবর টাইমস অফ ইন্ডিয়ার।

টাইমস অফ ইন্ডিয়া আরও জানায়, বৈঠকে মুখ্যমন্ত্রী কর্মকর্তাদের রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন এবং বিদ্যুৎ এবং পানির মতো মৌলিক সুবিধা যাতে সবাই পায় সেদিকে খেয়াল রাখতে বলেছেন। এছাড়া কোন সংরক্ষিত প্রাণী যাতে কোরবানি না হয় সেদিকে খেয়াল রাখতে আইনশৃঙ্খলাবাহিনীকে নির্দেশ দিয়েছেন।

মোজাফফারনগর জেলা ম্যাজিস্ট্রেট রাজিব শর্মা বলেন, আমরা মুখ্যমন্ত্রীর প্রণীত নির্দেশ রাজ্যে নিশ্চিত করব। এ ব্যপারে আমরা জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে বৈঠক করেছি।

অম্ভির সিং নামে পুলিশের এক কর্মকর্তা টাইমস অফ ইন্ডিয়াকে জানান, মুখ্যমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর গুরত্বআরোপ করেছে এবং কোরবানির ঈদ যথাযথ ভাবে পালন করার নির্দেশ দিয়েছে। তবে যেখানে বিভিন্ন ধর্মাবলম্বীর মানুষ থাকে সেখানে প্রকাশ্যে কোরবানি দেয়া যাবেনা বলে তিনি আদেশ করেছেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026