সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৩

ব্রিটিশ প্রধানমন্ত্রীর নাচ ভাইরাল

ব্রিটিশ প্রধানমন্ত্রীর নাচ ভাইরাল

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে কেপটাউনের স্কুল পরিদর্শনে গিয়েছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে।

এসময় তিনি স্কুলের শিক্ষার্থীদের সঙ্গে নেচেছেন। মঙ্গলবার ও বুধবার দুটি ভিন্ন ভিন্ন স্কুল পরিদর্শনে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে নাচেন থেরেসা মে।

ব্রিটিশ প্রধানমন্ত্রীর ওই নাচের ভিডিও দুটি এরই মধ্যে ভাইরাল হয়েছে অনলাইনে। লন্ডন ভিত্তিক টেলিভিশন চ্যানেল আইটিভি নিউজের ফেসবুক পেজে এরইমধ্যে ভিডিওটি দশ লাখেরও বেশিবার দেখা হয়েছে।

আর টেলিগ্রাফের ফেসবুক পেজে বুধবারের নাচের ভিডিও দেখেছে কয়েক লাখ মানুষ। এছাড়া অন্য সব সামাজিক যোগাযোগ মাধ্যমেও এটি বহুবার দেখা হয়েছে।

মঙ্গলবার কেপটাউনের আইডি এমকাইজ স্কুলে যুক্তরাজ্য ও দক্ষিণ আফ্রিকার পতাকা উঁচিয়ে থেরেসা মে’কে স্বাগত জানান শিক্ষার্থীরা৷

পরে তাদের সঙ্গে নাচেন ব্রিটিশ প্রধানমন্ত্রী৷ বুধবার আরেকটি স্কুল পরিদর্শনে গিয়ে সেখানেও শিক্ষার্থীদের সঙ্গে তাল মেলান থেরেসা মে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026