বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:৫৯

২০২৫ সালের মধ্যে মানুষের চেয়ে অধিক কর্মক্ষম হয়ে উঠবে রোবট

২০২৫ সালের মধ্যে মানুষের চেয়ে অধিক কর্মক্ষম হয়ে উঠবে রোবট

প্রযুক্তি আকাশ ডেস্ক: ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরাম-ডব্লিউইএফ জানিয়েছে, ২০২৫ সালের মধ্যে মানুষ যেসব কাজ করে থাকে তার ৫২ শতাংশ সম্পাদন করতে সমর্থ হয়ে উঠবে রোবট।

রোবটের ক্রমবর্ধমাণ এ উন্নতি একসময় মানুষের জন্য নানারকম নতুন ভূমিকা পালনে সক্ষম হবে বলেও সোমবার সুইস অ-লাভজনক এ সংস্থাটি দ্য ফিউচার অব জবস ২০১৮ শিরোনামে তাদের এক প্রতিবেদনে জানায়।

প্রতিবেদনে বলা হয়, বর্তমানে নির্মিত রোবটগুলো কেবল ২৯ শতাংশ প্রচলিত কাজ করতে সক্ষম। তবে আশার কথা হলো, ২০২৫ সালের মধ্যেই এই হার সম্পূর্ণ উল্টে ৫২ শতাংশে গিয়ে ঠেকবে।

একইসাথে, কম্পিউটারের প্রোগ্রামিংয়ের মাধ্যমে সমস্যা সমাধান প্রক্রিয়াতেও ব্যাপক উন্নতি সাধন হবে। এরফলে, এখন থেকে ২০২২ সালের মধ্যেই ৭৫ মিলিয়নের স্থলে প্রায় ১৩৩ মিলিয়ন নতুন কর্মকস্থান হবে।

প্রতিবেদনে আরও বলা হয়, রোবট হিসাব-নিকাশ, ক্লায়েন্ট ব্যবস্থাপনা, শিল্প, ডাক ও আমলা-সংক্রান্ত ক্ষেত্রে অতি দ্রুততার সাথে মানুষের জায়গা দখল করে নিচ্ছে।

সেক্ষেত্রে মূল চ্যালেঞ্জটি হবে, শ্রমিকদের খুব নিয়মিতভাবে সৃজনশীল ও জটিল চিন্তামূলক কাজে নিজেদের কর্মদক্ষতার সর্বোচ্চ আধুনিকায়ন নিশ্চিত করতে হবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026