বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৩:২২

চীন ত্যাগ করা মুসলিম সংখ্যালঘুকে শরণার্থীর স্বীকৃতি দেবে সুইডেন

চীন ত্যাগ করা মুসলিম সংখ্যালঘুকে শরণার্থীর স্বীকৃতি দেবে সুইডেন

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ: ওয়েবসাইটে বিজ্ঞপ্তি দিয়ে সুইডিশ অভিবাসন বোর্ড সোমবার মুসলিম সংখ্যালঘুদের সরাসরি শরণার্থী স্বীকৃতি দেয়ার কথা জানিয়েছে।

চীনের জিনজিয়াং প্রদেশে মুসলিম সংখ্যালঘুদের ওপর নির্যাতন করা হচ্ছে এবং বন্দি করে রাখা হচ্ছে বলে অব্যাহতভাবে অভিযোগ উঠছে। যদিও ৩৭ হাজার মুসলিমকে সংশোধন কেন্দ্রে প্রশিক্ষণ দেয়া হচ্ছে বলে বেইজিং দাবি করছে। আনাদোলু এজেন্সি, রয়টার্স

চীনে ১০ লাখেরও বেশি মুসলিমকে আটকে রেখে নির্যাতন করা হচ্ছে এবং তাদের ধর্ম পালনে বাধা দিচ্ছে বলে মানবাধিকার সংগঠনগুলোর প্রতিবেদনে উদ্বেগ জানায় সুইডেন। দেশটি জানায়, মুসলিম সংখ্যালঘু অভিবাসনপ্রত্যাশীদের কোন আবেদন যেমন ফেরৎ দেয়া হবে না তেমনি তাদের গ্রহণ করার পর আর প্রত্যাবাসনও করা হবে না।

চীনের তিয়ানানমেন স্কয়ারে ছাত্র বিক্ষোভের ৩০তম বার্ষিকীতে শিক্ষকদের কড়া নির্দেশনা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি বলেন, রাজনীতি ও আদর্শ শিক্ষাদান সম্পর্কিত বিষয়ে ক্লাস নেয়ার সময় ভুল ধারণা ও চিন্তার জবাব দিতে হবে। পশ্চিমা মূল্যবোধের প্রভাব ঠেকাতে ইতোমধ্যেই দেশটির সকল শিক্ষা প্রতিষ্ঠানে নজরদারি করার জন্য পরিদর্শকও নিয়োগ করা হয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026