বুধবার, ২৪ জুন ২০২৬, ১০:৫৯

সিরিজ বোমা হামলায় ৬ সন্দেহভাজনের ছবি প্রকাশ করলো শ্রীলংকা

সিরিজ বোমা হামলায় ৬ সন্দেহভাজনের ছবি প্রকাশ করলো শ্রীলংকা

শীর্ষবিন্দু আর্ন্তজাতিক নিউজ ডেস্ক: শ্রীলংকা ২১ এপ্রিল রোববার সিরিজ বোমা হামলার সঙ্গে জড়িত ৬ সন্দেহভাজনের ছবি প্রকাশ করেছে। এদের মধ্যে তিনজন মহিলা। পুলিশ এদের সম্পর্কে তথ্য জানাতে জনগণের প্রতি অনুরোধ জানিযেছে।

ওই হামলার পর দেশজুড়ে সেনা মোতায়েন করা হয়েছে এবং জড়িতদের সন্ধানে ব্যাপক তল্লাশি অভিযান চালানো হচ্ছে। এখন পর্যন্ত ৭৬ জন সন্দেহভাজনকে আটক করা হয়েছে বলে সংবাদমাধ্যম জানিয়েছে।

স্থানীয় সন্ত্রাসী সংগঠন ন্যাশনাল তৌহিদ জামায়াতের (এনটিজে) ৯ সদস্য ইষ্টার সানডে উদযাপনের দিন চার্চ-হোটেলে চালানো আত্মঘাতী বোমা হামলা চালায় যাতে ২৫৩ জন নিহত ও ৫ শতাধিক আহত হয়।

পুলিশ বৃহস্পতিবার ওই আত্মঘাতী হামলাকারীদের ছবি ও নাম প্রকাশ করে তাদের সম্পর্কে বিস্তারিত জানাতে সবার প্রতি আহ্বান জানিয়েছে।

আটক ওই ৭৬ জনের মধ্যে অনেকেই ন্যাশনাল তৌহিদ জামায়াতের (এনটিজে) সঙ্গে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। বুধবার শ্রীলংকা সরকার ওই হামলা ঠেকাতে গোয়েন্দা ব্যর্থতার কথা স্বীকার করেছে।

উল্লেখ্য, ওই ভয়াবহ সিরিজ বোমা হামলার দুই ঘন্টা আগেও ভারত শ্রীলংকা কর্তৃপক্ষকে হামলার বিষয়ে সতর্ক করেছিল।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026