সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০২:২৫

ঐক্যবদ্ধভাবে ইরানের পাশে পুতিন, মের্কেল ও ম্যাক্রোঁ

ঐক্যবদ্ধভাবে ইরানের পাশে পুতিন, মের্কেল ও ম্যাক্রোঁ

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল ও ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ ইরানের সঙ্গে পরমাণুচুক্তি সুরক্ষিত রাখার ওপর ব্যাপক গুরুত্ব দিয়েছেন।

ক্রেমলিনের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, মঙ্গলবার এই তিন নেতার মধ্যে ফোনালাপ অনুষ্ঠিত হয় যেখানে তারা প্রত্যেকেই পারস্পরিক স্বার্থরক্ষাকারী অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রে ইরানের পাশে থাকার কথা পুনর্ব্যক্ত করেন। স্পুৎনিক

বিবৃতিতে বলা হয়, ইরানের পরমাণু কর্মসূচির প্রেক্ষিতে চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। আন্তর্জাতিক স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করতে ইরানের সঙ্গে হওয়া সমঝোতাচুক্তিটি সুরক্ষিত রাখার ওপরও অধিক গুরুত্ব আরোপ করা হয়।

এছাড়া, রুশ, ফরাসি ও জার্মান নেতাদের আলোচনায় ইরানের সঙ্গে বাণিজ্য ও অর্থনৈতিকখাতে পারস্পরিক স্বার্থরক্ষাকারী বিষয়গুলোতে একতাবদ্ধ থাকার বিষয়টি গুরুত্ব পেয়েছে।

উল্লেখ্য, ইরানের সাথে ৬ পরাশক্তির পারমাণবিকচুক্তি জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অব অ্যাকশন-জেসিপিওএ থেকে গতবছর বেরিয়ে আসার ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র।

এরপর ওয়াশিংটনের পক্ষ থেকে মূলত দেশটির জ্বালানিখাতকে লক্ষ্য করে একাধিক নিষেধাজ্ঞা আরো করা হয়। গত ৮ মে ইরানের পক্ষ থেকেও চুক্তির কয়েকটি সুনির্দিষ্ট অংশ না মানার ঘোষণা দেওয়া হয়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026