সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১২:১৪

চীন-ইউরোপ সংযুক্ত করতে নতুন মহাসড়ক তৈরি করছে রাশিয়া

চীন-ইউরোপ সংযুক্ত করতে নতুন মহাসড়ক তৈরি করছে রাশিয়া

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: চীনের সিল্ক রুটের পর এবার রাশিয়া দেশটি ও ইউরোপের সঙ্গে নিউসিল্ক রুট গড়ে তুলতে ২ হাজার কিলোমিটার মহাসড়ক নির্মাণের উদ্যোগ নিয়েছে।

রুশ প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ এ প্রকল্প অনুমোদন করেছেন। কম সময়ে ও স্বল্প যাত্রায় ইউরোপ ও চীনের সঙ্গে পরিবহনে এ নতুন দিগন্ত উম্মোচন করবে এ নিউসিল্ক রুট। খরচ হবে সাড়ে ৯ শ কোটি ডলার। আরটি

মহাসড়কটি নির্মাণে ইতিমধ্যে ৮০ ভাগ স্থান অধিগ্রহণ করা হয়েছে। প্রকল্পের নাম দেয়া হয়েছে মেরিডিয়ান হাইওয়ে। বেলারুশ সীমান্ত থেকে শুরু হয়ে এ মহাসড়কটি কাজাখস্তান হয়ে চীন ও ইউরোপের সঙ্গে রাশিয়াকে সংযুক্ত করবে। চীন এ প্রকল্পে বিনিয়োগ করবে এমন আশা করছে রুশ সরকার। সাড়ে ৫’শ মিলিয়ন ডলার বিনিয়োগ এ প্রকল্পে আশা করছে রাশিয়া।

তবে সীমান্ত ঘেঁষে এধরনের মহাসড়কে রাজনৈতিক ঝুঁকির বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবছে রাশিয়া। মহাসড়কটিতে চলাচলকারী ট্রাক ও গাড়ি থেকে আদায়কৃত টোল এ প্রকল্পের নির্মাণ খরচ ১২ বছরে তুলে আনতে পারবে বলে ধারণা করছেন রুশ প্রকৌশলীরা।

চীনের সিল্ক রুটের পাশাপাশি রাশিয়ার নিউসিল্ক রুট ইউরোপের সঙ্গে চীন ও রাশিয়ার যোগাযোগ ব্যবস্থা ও পণ্য পরিবহন অর্থনৈতিকভাবে ইউরোএশীয় অঞ্চলকে আরো লাভবান করবে বলে মনে করছেন বিশ্লেষকরা।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026