সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৩:০১

সিরিয়ায় বোমা হামলায় কমপক্ষে নিহত ৩০ জন

সিরিয়ায় বোমা হামলায় কমপক্ষে নিহত ৩০ জন

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: সিরিয়ায় আবারো বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছে কমপক্ষে ৩০ জন। রোববার সিরিয়ায় কেন্দ্রস্থল হামা শহরে এই হামলা চালানো হয়।

ব্রিটেন ভিত্তিক সিরিয়ান একটি মানবাধিকার সংস্থা জানায়, আজকের হামলার লক্ষ্যবস্তুও ছিল সেনাবাহিনী। ঠিক গতকালের মতো আজও চেকপয়েন্ট লক্ষ্য করে হামলা হয়। যে স্থানে হামলা হয় সেই হামা শহর ২০১১ সালের মার্চে সিরিয়া জুড়ে  অস্থিরতা শুরু হলে প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে সবচেয়ে বড় বিক্ষোভ প্রদর্শন করেছিলো। কিন্তু তারপরই সেনাবাহিনী অভিযান চালিয়ে এলাকাটি নিয়ন্ত্রণে নিয়ে নেয়।

শনিবার আত্মঘাতী গাড়ি বোমা হামলায় ১৬ সেনা নিহত হওয়ার পর আজ আবার এই হামলার চালানো হলো। দেশটির রাজধানী দামেস্কে সেনাবাহিনীর চেক পয়েন্টের কাছে ওই বোমা হামলা চালানো হয়েছিল।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026