সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:২৭

এবার পবিত্র ওমরাহ পালনে নতুন নিয়ম

এবার পবিত্র ওমরাহ পালনে নতুন নিয়ম

শীর্ষবিন্দু আর্ন্তজাতিক নিউজ: ওমরাহর নতুন নীতিমালা ঘোষণা করেছে সৌদি সরকার। এবার থেকে ওমরা ও থাকা–খাওয়ার খরচ হজের মতোই এজেন্সির মাধ্যমে সৌদি আরবের ব্যাংকিং চ্যানেলে পাঠাতে হবে।

তবে, একজন ব্যক্তি সব মিলিয়ে বার্ষিক ভ্রমণ কোটায় সর্বোচ্চ ৭ হাজার ডলার খরচ করতে পারবেন। বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে গত সোমবার ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে।

ওমরাহর জন্য বর্তমানে সব মিলিয়ে সর্বোচ্চ ১ লাখ ২৫ হাজার টাকা খরচ হয়। সৌদিতে থাকা–খাওয়ার জন্য এতোদিন এজেন্সিগুলো নিজেদের মতো করেই টাকা পাঠাত। চলতি বছর থেকে নতুন ওমরাহ নীতিমালায় এজেন্সির মাধ্যমে ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠানো বাধ্যতামূলক করেছে দেশটির সরকার।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026