সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৩:০১

মঙ্গলে এবার ভারতের খেয়াযান

মঙ্গলে এবার ভারতের খেয়াযান

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: চীনের সঙ্গে পাল্লা দিতে মঙ্গলে মহাকাশ যান পাঠাচ্ছে ভারত। খুব শিগগির ভারতের মহাকাশ গবেষণা সংস্থা (আইএসআরও) এ যান পাঠাবে বলে আন্তর্জাতিক একটি সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।

আন্তর্জাতিক ওই সংবাদ মাধ্যমটির খবরে আরো বলা হয়েছে, মিশন সফল হলে যুক্তরাষ্ট্র, ইউরোপ ও রাশিয়ার পরেই চতুর্থ মহাকাশ গবেষণা সংস্থা হিসেবে মঙ্গলে মহাকাশ যান পাঠাবে আইএসআরও। ২০১১ সালে যান্ত্রিক ত্রুটির কারণে মঙ্গলে মহাকাশ যান পাঠানো স্থগিত করে চীন।

আইএসআরও জনিয়েছে, আন্তঃগ্রহ মিশনের অংশ হিসেবে ভারতের মহাকাশ প্রযুক্তির সক্ষমতা যাচাই করতে ‘মঙ্গলায়া’ পাঠানোর পরিকল্পনা করা হচ্ছে। মঙ্গলের বায়ুমণ্ডল ও ভূ-পৃষ্ঠের তথ্য সংগ্রহ করবে ওই মহাকাশ যানটি। এর আগে ২৮ অক্টোবর মঙ্গলের উদ্দেশে ‘মঙ্গলায়া’ পাঠানোর কথা ছিল ভারতের। কিন্তু প্রতিকূল আবহাওয়ার কারণে এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026