মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৬:২১

লন্ডনে বাঙ্গালী অধ্যূষিত এলাকা হোয়াটচ্যাপেলে ইমিগ্রেশন অভিযান

লন্ডনে বাঙ্গালী অধ্যূষিত এলাকা হোয়াটচ্যাপেলে ইমিগ্রেশন অভিযান

সুমন আহমেদ: ইমিগ্রেশন পুলিশী অভিযান চালানো হলো পূর্ব লন্ডনের বাঙ্গালী অধূষ্যিত এলাকা হোয়াটচ্যাপেল মার্কেটে। বৃহস্পতিবার প্রায় দুই ঘন্টা ব্যাপি পরিচালিত এই অভিযানে পুলিশ জব্দ করেছে অনেক অবৈধ চোরাই মালামাল ও প্রায় অর্ধশত লোক। এই অভিযানের পর স্থানীয় ব্যবসায়ীসহ মেয়র লুৎফুর রহমান তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

দুপুর দুইটায় একসাথে মেট পুলিশ ও ইউকে বর্ডার এজেন্সি উপস্থিতিতে এক সাথে শুরু এই অভিযান। অভিযানে প্রায় ১৪০ জন পুলিশ অফিসার অংশ নেয়। অভিযান চলে প্রায় চারটা পর্যন্ত। পুলিশী অভিযান চলাকালে পুরো এলাকা আতংক ছড়িয়ে পড়ে। এ সময় পুলিশ প্রায় ৩০ জন অবৈধ কর্মরত লোককে আটক করে বলে জানা য়ায়।

স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, আটককৃতদের মধ্যে বৈধ লোকও রয়েছেন। তারা জানান, আটককৃতদের মধ্যে রয়েছেন হোয়াটচ্যাপেল ব্যবসায় সমিতি সভাপতি শাহ আলম,মাসুম মিয়া এবং ইসলাম উদ্দিন আরো অনেকে। কেনাকেটা করতে আসা আরো তিনজনকে পুলিশ আটক করে বলে অনির্ভরযোগ্য সূত্রে জানা যায়্।

ব্যবসায়ীরা এ অভিযানকে ইউকেবি‘র গ্রেফতারী হয়রানী বলে অভিযোগ করলেও পুলিশ ইন্সপেক্টর এডওয়ার্ড বললেন, মূলত চোরাই মাল অভিযান জব্দ করতে অভিযান চালিয়েছে পুলিশ। স্থানীয় ব্যবসায়ীরা এই অভিযান সম্পর্কে জানেন না বললেও পূর্ব পরিকল্পনা হিসেবে এই অভিযান চালানো হয়েছে বলে জানান তিনি।

এ সময় অভিযান চলাকালে খবর পেয়ে ঘটনাস্থলে আসেন মেয়র লুৎফুর রহমান। তিনি পুলিশের সাথে কথা বলেন। গণমাধ্যমের কাছে তিনি অভিযোগ করে বলেন, হঠা্ৎ করে এ ধরনের অভিযান চালিয়ে মানুষের মধ্যে ভীতি সৃষ্টি করা নীতি বিরুদ্ধ। তাদের অবশ্যই উচিত ছিলো আগে সংশ্লিষ্ট কতৃপক্ষের সাথে আলাপ করা। আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026