সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:০১

নড়াইলের লোহাগড়ায় ১৩ হাজার ১৯০ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা পৌছেঁনি

নড়াইলের লোহাগড়ায় ১৩ হাজার ১৯০ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা পৌছেঁনি

নিউজ ডেস্ক: করোনায় দরিদ্রদের সহায়তায় ৫০ লাখ পরিবারকে ১২৫০ কোটি টাকা নগদ অর্থ সহায়তার আওতায় আনার পরিকল্পনা করেছে সরকার। এর অংশ হিসেবে নড়াইলের লোহাগড়া উপজেলায় ১৫ হাজার ৮৪০ পরিবারের তালিকা নিবন্ধন করা হয়।

ঈদুল ফিতরের আগে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে প্রতিটি পরিবারের কাছে নগদ ২৫০০ টাকা পৌছানোর কথা থাকলেও পেয়েছেন মাত্র ২ হাজার ৬৫০ পরিবার। তবে মানবিক সহায়তা না পাওয়া পরিবারের সদস্যদের মোবাইল একাউন্টে পর্যায়ক্রমে এ অর্থ পৌছে যাবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

দেশে করোনা সংক্রমণরোধে গত মার্চ থেকে সাধারণ ছুটি ঘোষনা করে সরকার । এতে সারা দেশের ন্যায় নড়াইলেও কাজ হারিয়ে আয় বন্ধ হয়ে যায় লাখ লাখ মানুষের। কর্মহীন এসব পরিবারের মাঝে ত্রাণ সহায়তা দিচ্ছে সরকার। যার পাশাপাশি ঈদ উপহার হিসেবে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে লোহাগড়ায় ১৫ হাজার ৮৪০ পরিবারকে ২৫’শ টাকা করে সরাসরি দেওয়া হবে নগদ অর্থ সহায়তা।

কিন্তু অসহায় মানুষগুলো কাঠ খড়ি পুড়িয়ে নিজের নামটি নিবন্ধন করতে পারলেও সেই সহায়তা এখনও পৌছায়নি তালিকায় থাকা ১৩ হাজার ১৯০ পরিবারের মাঝে।

ভক্সপপ-০১ তবে সৌভাগ্য ক্রমে যারা এই ঈদ উপহার আগে ভাগে পেয়েছেন তাদের ঈদ আনন্দটা ছিল একটু ভিন্ন রকমের। তাই প্রধানমন্ত্রীকে তারা জানিয়েছেন ঈদের শুভেচ্ছা।

ভক্সপপ-০২ লকডাউনের মধ্যে অল্প সময়ের তালিকা প্রস্ততকারী জনপ্রতিনিধিরা নিজেদের দুর্ভাগ্যের কথা জানিয়েছেন করোনাভাইরাস মহামারিতে ক্ষতিগ্রস্থ পরিবার যাতে নগদ অর্থসহায়তা দ্রুত পেতে পারেন সে বিষয়ে সরকার প্রধানের সহযোগিতা চেয়েছেন।

বাইট ০১ এর মধ্যে প্রথমে ( নিনা ইয়াসমিন, চেয়ারম্যান, দিঘলিয়া ইউনিয়ন পরিষদ দ্বিতিয় অংশে মো. নুরুল ইসলাম, মেম্বর, কোটাকোল ইউনিয়ন পরিষদ) উপজেলায় ১৫হাজার ৮৪০ পরিবারকে মানবিক সহায়তার আওতায় আনার লক্ষে নিবন্ধন করা হয়েছে।

ইতিমধ্যে তালিকায় থাকা ২ হাজার ৬৫০ জন এ সুবিধা পেয়েছেন। পর্যায়ক্রমে সুবিধা বঞ্চিত পরিবারের মোবাইল একাউন্টে প্রধানমন্ত্রীর ঈদ উপহার নগদ ২ হাজার ৫০০ টাকা পৌছে দেওয়া হবে বলে জানান উপজেলা প্রশাসনের এই কর্মকর্তা।

– মুকুল কুমার মৈত্র, উপজেলা নির্বাহী অফিসার, লোহাগড়া, নড়াইল কর্তৃক প্ররিত সংবাদ




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026