সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৮

শিহাবুজ্জামান কামালের ঈদের কবিতা

# হাজার শোকর #

আল্লাহ্ তোমার দরবারে যে
শোকর আদায় করি
সবাই মিলে মসজিদে আজ
ঈদের নামাজ পড়ি।

গত ঈদে কারো যে আর
হয়নি বাইরে যাওয়া
সর্বত্র সেই কোরনা রোগ
করে ছিল ধাওয়া।

পেনডামিকে বিশ্বে ছিলো
নাজুক পরিস্থিতি
সবার মনে আতঙ্ক আর
ছিলো অনেক ভীতি!

নামাজ আদায় করতে সবার
মুখেতে মাস্ক পরা
নিষেধ ছিল মিলাতে হাত
কোলাকুলি করা।

প্রভু তোমার হাজার শোকর
তুমি মেহেরবান
তোমার হুকুম মেনে চলার
তৌফিক করো দান।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026