বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১২:০৩

জঙ্গি সংগঠনের মুক্তিপণ নিয়ে কোটি টাকার জিম্মিব্যবসা

জঙ্গি সংগঠনের মুক্তিপণ নিয়ে কোটি টাকার জিম্মিব্যবসা

শীর্ষবিন্দু নিউজ: চারজন জিম্মিকে দুর্বৃত্তদের খপ্পর থেকে উদ্ধার করতে আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আল-কায়েদাকে আড়াই কোটি ইউরো দিয়েছে ফ্রান্স। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২৬৩ কোটি ৫১ লাখ ৭৫ হাজার টাকা। এ সপ্তাহেই দ্য টাইমস পত্রিকায় এ-সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

উত্তর আফ্রিকার সাহারা মরুভূমি অঞ্চলে অপহরণের পর বড় ধরনের এ ধরনের মুক্তিপণ আদায় দুর্বৃত্তদের কাছে মোটা অঙ্কের অর্থ জোগাড়ের একটি বড় ব্যবসায় পরিণত হয়েছে। যার পেছনে রয়েছে আল-কায়েদার মতো জঙ্গি সংগঠন। ফ্রান্স সরকার অবশ্য এই মুক্তিপণ দিয়ে জিম্মিদের উদ্ধার করার তথ্যের সত্যতা অস্বীকার করে দাবি করেছে, এই চারজনকে ছাড়িয়ে আনতে কোনো অর্থ ব্যয় করা হয়নি। ২০১০ সালে নাইজারে ইউরেনিয়াম স্থাপনা থেকে চারজন ফরাসি নাগরিককে অপহরণ করে মাগরিব অঞ্চলের আল-কায়েদার সঙ্গে সম্পৃক্ত জিহাদিরা।

সরকার তাদের মুক্ত করতে অর্থ ব্যয় করেছে কি না, এমন প্রশ্নের জবাবে দেশটির পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা এ ধরনের খেলা খেলিনি। একই প্রশ্ন করা হলে নাইজারের প্রেসিডেন্ট মোহামাদু ইসোফো বিষয়টি এড়িয়ে যান। তিনি বলেন, আমাদের খুশি হওয়া উচিত যে যাঁরা অনেক দিন তাঁদের পরিবারের কাছ থেকে দূরে ছিলেন, তাঁরা এখন মুক্ত। এশিয়া প্যাসেফিক ফাউন্ডেশনের বিশ্লেষক সাজ্জান গোহেল বলেন, এসব অর্থ লেনদেনের জন্য মৌরিতানিয়ায় নির্দিষ্ট ব্যাংক হিসাব রয়েছে। সাহারায় বিদেশি নাগরিকদের অপরহরণ একটি বড় ব্যবসা হয়ে দাঁড়িয়েছে।

এমনকি এত দিনে তাঁদের উদ্ধারে কোনো সেনা অভিযানও চালানো হয়নি। অপহরণকারীরা কোনো কিছু ছাড়াই তাদের ছেড়ে দিয়েছে বিষয়টি অকল্পনীয়। তবে ব্যক্তিগতভাবে কিছু ব্রিটিশ কর্তৃপক্ষ সন্ত্রাসীদের এ ধরনের দাবি মেটানোর বিষয়টিতে অত্যন্ত ক্ষুব্ধ। কেননা গত জুনে আয়ারল্যান্ডে জি-৮ সম্মেলনে অঙ্গীকার করা হয় মুক্তিপণ হিসেবে অপহরণকারীদের কোনো অর্থ দেওয়া হবে না।

যুক্তরাষ্ট্রের টেক্সাসভিত্তিক কৌশলগত বিশ্লেষণ প্রতিষ্ঠান স্ট্রাটফরের এক জরিপে দেখা গেছে, মাগরিব অঞ্চলে আল-কায়েদা সাম্প্রতিক এই মুক্তিপণসহ ২০০৩ সাল থেকে ১১ কোটি ৬০ লাখ ডলার আদায় করেছে। প্রতিষ্ঠানটির আফ্রিকা অঞ্চলের বিশ্লেষণবিষয়ক ভাইস প্রেসিডেন্ট মার্ক স্ক্রয়েডার বলেন, ‘নিজেদের নাগরিকদের মুক্ত করতে স্পেন, ইতালি, ফ্রান্স, কানাডা ও অস্ট্রিয়া সরকার প্রচুর অর্থ দিয়েছে বলে আমাদের কাছে তথ্য রয়েছে।’

চলতি বছর নাইজেরিয়া সরকারের ফাঁস হয়ে যাওয়া এক তথ্যে দেখা গেছে, গত এপ্রিলে ফ্রান্সের সাত নাগরিককে মুক্ত করতে নাইজেরিয়ার জঙ্গি সংগঠন বোকো হারামকে ফ্রান্সের সরকার ও ক্যামেরনের মধ্যস্থতাকারীদের ৩০ লাখের বেশি ডলার দিতে হয়েছে।

সূত্র: বিবিসি অনলাইন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026