বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০২:৪৩

রামাদ্বানে করোনায় মুসলিমদের মৃত্যু সংখ্যা কম যুক্তরাজ্যে

রামাদ্বানে করোনায় মুসলিমদের মৃত্যু সংখ্যা কম যুক্তরাজ্যে

শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: গত বছর রামাদ্বানে করোনায় আক্রান্ত হয়ে অনেক মুসলিম মৃত্যুবরণ করেন যুক্তরাজ্যে। তবে এবারের রামাদ্বানে মৃত্যুহার অন্য ধর্মাবলম্বীদের তুলনায় অনেক কম ছিল। জার্নাল অব গ্লোবাল হেলথে এ সংক্রান্ত গবেষণাটি প্রকাশ পেয়েছে।

সেখানে বলা হয়েছে, পবিত্র রামাদ্বান মাসে রোজা রাখা মুসলিমদের মধ্যে করোনায় মারা যাওয়ার হার অনেকটাই কম ছিল। বিশ্বজুড়ে এক মাস ধরে রমজান মাসে রোজা রাখেন ধর্মপ্রাণ মুসল্লিরা। এ সময় সুবেহ সাদিক থেকে ধরে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকেন তারা।

ওই গবেষণায় বলা হয়েছে, আমরা দেখতে পেয়েছি যে রামাদ্বানের সময় রোজা পালন করা ব্যক্তিদের ক্ষেত্রে করোনায় মৃত্যুর উল্লেখ্যযোগ্য প্রভাব ছিল না। সেখানে বলা হয়েছে, যুক্তরাজ্যে সংখ্যালঘুদের ধর্মীয় ও সাংস্কৃতিক চর্চার কারণে তাদের করোনায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি।

উল্লেখ্য, যুক্তরাজ্যে বিশেষজ্ঞদের আশঙ্কা ছিল যে, রামাদ্বানে করোনার সংক্রমণ বাড়তে পারে। কিন্তু তেমন কিছুই ঘটেনি। যুক্তরাজ্যে ৩০ লাখের বেশি মুসলিম রয়েছে। যা দেশটির মোট জনসংখ্যার প্রায় ৫ শতাংশ। এসব মুসলিমের অধিকাংশই আবার দক্ষিণ এশীয় বংশোদ্ভূত।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026