বিনোদন ডেস্ক: র…রাজকুমার সিনেমার একটি দৃশ্যের জন্য আট ঘণ্টা ময়লা পানিতে দাঁড়িয়ে থাকতে হয়েছে সোনাক্ষি সিনহা এবং সনু সুদকে। অ্যাকশন ধাঁচের সিনেমা ‘র…রাজকুমার’-এর মুখ্য চরিত্রে অভিনয় করেছেন সোনাক্ষি এবং শাহিদ কাপুর। সিনেমাটি মুক্তি পাবে ১৫ নভেম্বর।
নদীর পানির বহুবিধ ব্যবহারের কারণে পানিতে ছিল থকথকে কাদা এবং দুর্গন্ধ। কিন্তু এরপরও শুটিংয়ের জন্য সোনাক্ষি এবং সনুকে কোনো ছাড় দিতে রাজি হননি প্রভুদেবা। শেষমেশ ওই দুর্গন্ধময় ময়লা পানিতেই প্রায় ৮ ঘণ্টা শুটিং করেছেন সোনাক্ষি এবং সনু।