শীর্ষবিন্দু নিউজ, রিয়াদ: পবিত্র কাবা ঘরের সামনে জুমার খুতবা দেওয়ার সময় কাবার ইমামকে আক্রমণের চেষ্টা করে এক ব্যাক্তি। শুক্রবার মসজিদ আল হারামে এ ঘটনা ঘটে। আরব গ্যাজেট।
হামলাকারীর কাছে অস্ত্র ছিলো বলে জানান সংশ্লিষ্টরা। তবে হামলার কারণ সম্পর্কে জানা যায়নি। এনিয়ে একটি ভিডিও টুইট করে কর্তৃপক্ষ। সেখানে দেখা যায়, মিম্বরে খুতবা দেওয়ার সময় হঠাৎ এক ব্যক্তি দৌঁড়ে ইমাম শেখ বালিলাহর দিকে এগিয়ে যায়। সঙ্গে সঙ্গেই ঐ ব্যক্তিকে আটক করে নিরাপত্তারক্ষীরা।
ভিডিও ফুটেজটিতে দেখা যায়, ঐ হামলাকারী ইমামের খুব কাছাকাছি চলে আসে। ঐ সময় নিরাপত্তারক্ষীদের দ্বারা বাঁধাগ্রস্ত না হলে যেকোনও অপ্রত্যাশিত ঘটনাই ঘটতে পারতো। হামলাকারীর পরিচয় জানা যায়নি এখনও। ইমাম শেখ বালিলাহ অক্ষত আছেন।
Leave a Reply