সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:৩০

বিমানের ভিতরে এক নাটকীয় দৃশ্য

বিমানের ভিতরে এক নাটকীয় দৃশ্য

ঢাকার রাস্তায় চলা বাসে বাদুরঝোলা হয়ে যেভাবে মানুষ যাত্রা করেন, অনেকটা তেমনি দৃশ্য কাবুলের রানওয়েতে যুক্তরাষ্ট্রের এয়ারফোর্স সি-১৭ বিমানের। সে এক নাটকীয় দৃশ্য।

বলতে পারেন, হলিউডের যুদ্ধবিষয়ক ছবির দৃশ্যের মতো। গতিময় বিমানের সামনে, সঙ্গে, পিছনে তারপরও দৌড়ে ছুটছে মানুষ। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিষয়ক খবরের ওয়েবসাইট ডিফেন্স ওয়ানে এসব কথা বলা হয়েছে।

কোনো কোনো অর্থে তাকেও সোমবার অতিক্রম করে গেছে আফগানিস্তানের কাবুল আন্তর্জাতিক বিমানবন্দর। মানুষ রুদ্ধশ্বাসে ছুটছে রানওয়েতে। মানুষ পঙ্গপালের মতো বিমানটিকে ঘিরে ধরেছে। পাখার নিচে, যে যেখানে পা রাখার মতো সুযোগ পেয়েছেন, সেভাবেই তাতে চড়ে বসেছেন।

আর বিমানের ভিতরের দৃশ্য তো বলার অপেক্ষা রাখে না। তবে বিমানটি আকাশে পাখা মেলার পর মধ্যাকাশে তা থেকে ছিটকে পড়েন একজন। তাও ভিডিওতে দেখা গিয়েছে। সোমবার এটা ছিল গা শিউরে উঠার মতো এক দৃশ্য।

এখানে ছবিতে যে দৃশ্য দেখতে পাচ্ছেন, তা ওই বিমানের ভিতরের। তারা বিমানটিতে উঠার সিঁড়ি, মেঝে, যে যেখানে পেরেছেন- উঠে পড়েছেন। গাদাগাদি করে কোনোমতে শরীরটি প্রবেশ করিয়ে দিতে পারলেই হলো। এমনই ভাবে আকাশে পাখা মেলেছে ওই বিমান। ক্রুরা তাদেরকে নিয়ে এভাবেই উড়ার সিদ্ধান্ত নেন।

ওই বিমানে মোট ৬৪০ জন মানুষকে বহন করা হয়েছে। এ যাবত সি-১৭ বিমানে এটাই সর্বোচ্চ সংখ্যক যাত্রী বহন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026