শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৩:৫২

দ্বিতীয় বিয়ের বন্ধনে সুইটা

দ্বিতীয় বিয়ের বন্ধনে সুইটা

বিনোদন ডেস্ক: দ্বিতীয়বারের মতো বিয়েবন্ধনে আবদ্ধ হলেন ভারতের ছোটপর্দার প্রিয়মুখ ও ‘বিগ বস’ খেতাব জয়ী তারকা সুইটা তেওয়ারি। সম্প্রতি মুম্বাইয়ের একটি মন্দিরে টিভি অভিনেতা অভিনব কহিলীর সঙ্গে তিনি মালাবদল করেন।

জি-নিউজের খবরে জানা গেছে, বিয়েতে শ্বেতা ডিজাইনার ও সৌন্দর্যবিদ সব্যসাচী মুখার্জির ডিজাইনকৃত লাল জর্জেটের শাড়ি পরেন। অন্যদিকে অভিনব সাদা শেরওয়ানি পরেছিলেন। বিয়েতে বর-কনের উভয় পরিবারের সব সদস্য উপস্থিত ছিলেন। এ প্রসঙ্গে শ্বেতা তিয়োরি বলেন, আমি অভিনবকে জীবনসঙ্গী হিসেবে পেয়ে আনন্দিত। আমাদের সবাই আশীর্বাদ করবেন। আমরা যেন সারাজীবন সুখে-শান্তিতে থাকতে পারি।

সূত্রটি আরো জানিয়েছে, শ্বেতা-অভিনব টানা সাড়ে তিন বছর চুটিয়ে প্রেমের পর গত সপ্তাহে সাত পাকে বাঁধা পড়েছেন। এর আগে ১৯৯৮ সালে শ্বেতা তেওয়ারি রাজা চৌধুরীকে বিয়ে করেছিলেন। দাম্পত্য কলহের জের ধরে ২০০৭ সালে তারা বিয়ে-বিচ্ছেদ করেন। সাবেক এ দম্পতির ঘরে এক কন্যাসন্তান রয়েছে। বর্তমানে ‘কাসটি জিন্দেগি’খ্যাত অভিনেত্রী শ্বেতা ‘পারবারিশ’ ও ‘এক থি নায়িকা’ সিরিয়ালে নিয়মিত অভিনয় করছেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026