শনিবার, ০২ মে ২০২৬, ০২:২৯

গুগল ম্যাপ ব্যবহার ইন্টারনেট ছাড়া!

গুগল ম্যাপ ব্যবহার ইন্টারনেট ছাড়া!

এই দুনিয়ায় রাজ্যের সব সেবার ভাণ্ডার আছে গুগলে। এর মধ্যে অন্যতম গুগল ম্যাপ। তবে সুখের কথা হলো ইন্টারনেট সংযোগ ছাড়াও ব্যবহার করা যায় গুগল ম্যাপ।

একটু খটকা লাগলেও কথাটা সত্য। তবে এ জন্য গুগল ম্যাপ ব্যবহার করতে আগে থেকেই ঠিকানা সেভ করে রাখতে হবে। তারপরই আপনি ইন্টারনেট সংযোগ ছাড়াও ঠিকানা খুঁজতে পারবেন।

আগে থেকেই সেভ করে রাখা ম্যাপ থেকেই এই ‘নেভিগেশন’ সুবিধা পাবেন ব্যবহারকারী। মিলবে সেখানকার ডিরেকশন। এমনকি ডাউনলোড করে রাখা সেই ম্যাপ থেকে লোকেশন সার্চও করতে পারবেন।

তবে গুগল ম্যাপ সেখানে রিয়েল-টাইম ট্রাফিক ডিটেল, হাঁটা বা বাইসাইক্লিংয়ের ডিরেকশন বা বিকল্প রাস্তার সন্ধান সেখানে দেখাবে না। তবে এটাই বা কম কিসে।

তাহলে জেনে নেওয়া যাক কীভাবে অফলাইনে ব্যবহারের জন্য গুগল ম্যাপ ডাউনলোড করবেন

* এজন্য প্রথমেই ফোনে থাকা গুগল ম্যাপ অ্যাপটি ওপেন করে সেখানে ডান দিকের ঠিক কর্নারে থাকা প্রোফাইল আইকনে ট্যাপ করতে হবে।

* এরপর অফলাইন ম্যাপে ট্যাপ করুন।

* এবার ‘সিলেক্ট ইওর ওন ম্যাপ’ অপশনে ট্যাপ করুন। অপশনের ভেতরে ঢুকে যে এলাকার ম্যাপ ডাউনলোড করতে চান, সেটি সিলেক্ট করুন।

* তারপর ডাউনলোড অপশনে ট্যাপ করুন। এক্ষেত্রে একটি বিষয় মনে রাখতে হবে যে, অফলাইনে যে ম্যাপ আপনি ফোনে ডাউনলোড করলেন, তা আপনাকে আপনারই এলাকারই কিছু নতুন রুট দেখাতে পারবে।

এই অফলাইন ম্যাপ কিন্তু ১৫ দিনের মধ্যেই এক্সপায়ার হয়ে যায়। তাই দ্রুত ডাউনলোড করা সেই ম্যাপটি আপডেট করে নিতে হবে। আর এক্সপায়ার হওয়ার পর গুগল ম্যাপ সেই এরিয়া স্বয়ংক্রিয়ভাবে আপডেট করে দেয়, যদি আপনার ডিভাইসটিতে ওয়াইফাই সংযোগ থাকে। তবে ম্যানুয়ালিও গুগল ম্যাপ আপডেট করা যায়। চলুন সেই কৌশলটিও এবার জেনে নেই।

* এজন্য যথারীতি অ্যান্ড্রয়েড ফোনে গুগল ম্যাপ অ্যাপটি ওপেন করতে হবে।

* এরপর প্রোফাইল পিকচারে ট্যাপ করুন ও তারপরে অফলাইন ম্যাপে ক্লিক করুন।

* এবার এই তালিকা থেকে এক্সপায়ার্ড বা এক্সপায়ারিং এরিয়াতে ট্যাপ করুন।

* তারপর আপডেট অপশনে ক্লিক করুন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026