শীর্ষবিন্দু নিউজ: বাংলাদেশের শান্তি ও স্থিতিশীলতা নিয়ে বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা হচ্ছে। ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার পঙ্কজ সরণ আজ শনিবার সকালে রাজধানীর সবুজবাগে আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে একটি অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।
ভারতীয় হাই কমিশনার বলেন, বাংলাদেশের শান্তি ও স্থিতিশীলতা নিয়ে আগ্রহী বিভিন্ন দেশের সঙ্গে আমরা আলোচনা করছি। এ বিষয়ে আমরা মার্কিন সরকারের সঙ্গে আলোচনা করেছি। তবে বাংলাদেশ নিয়ে মার্কিন সরকারের সঙ্গে কোন পর্যায়ে আলোচনা হয়েছে, এ নিয়ে মন্তব্য করতে অপারগতা জানান তিনি। সম্প্রতি তথ্য প্রযুক্তিবিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ভারতীয় হাই কমিশনারের সঙ্গে তাঁর বাসায় দেখা করেন। এ ব্যাপারে জানতে চাইলে পঙ্কজ সরণ বলেন, বাংলাদেশের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে জানাতে তিনি এসেছিলেন।
[youtube id=”NCzH6bfCPJw” width=”600″ height=”350″]