শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:০০

মৃত ঘোষণার ১০ ঘণ্টা পর কেদে উঠে নবজাতক

মৃত ঘোষণার ১০ ঘণ্টা পর কেদে উঠে নবজাতক

কলম্বিয়ায় একটি শিশু ভূমিষ্ঠ হওয়ার ৩৫ মিনিট পর কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেছিলেন। ১০ ঘণ্টা পর নবজাতকের মৃতদেহ নিতে পিতা যখন হাসপাতালের মর্গে উপস্থিত হন, তখন শিশুটিকে জীবিত দেখে রীতিমতো তাজ্জব বনে যান চিকিৎসকরা। মেয়ে নবজাতকটির নাম মিলাগ্রোস বা ইংরেজিতে মিরাকলস্ রাখা হয়েছে। অলৌকিক বৈকি!

কুইবডো এলাকার সেন্ট ফ্র্যান্সিস হাসপাতালে নির্দিষ্ট সময়ের আগেই জন্ম হয় শিশুটির। মা জেনি হুরতাদো ২৭ সপ্তাহের অন্তঃসত্ত্বা ছিলেন। প্রসব যন্ত্রণা ওঠার ওপর তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা সিজারিয়ান অস্ত্রোপচার করেন। কিন্তু, জীবনের কোন স্পন্দন খুঁজে পাননি তারা। অস্ত্রোপচারের ৩৫ মিনিট পর শিশুটিকে তারা মৃত ঘোষণা করেন। নার্স যখন মর্গে পিতার হাতে মৃত ঘোষিত নবজাতককে তুলে দেন, তারা একটি মৃদু কান্নার শব্দ শুনতে পান। তারা বুঝতে পারেন শিশুটি বেঁচে রয়েছে। এক মুহূর্ত দেরি না করে বিমানে করে বোগোটার সান্তা তেরেসিতা দেল নিনো জিসাস ক্লিনিকে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানে বিশেষ তত্ত্বাবধানে পরিচর্যা করা হচ্ছে শিশুটিকে। তার সঙ্গে চাচী রেয়েস হাইনসও রয়েছেন। আর নবজাতকের মা সন্তান জন্মদানের পর কুইবডোর হাসপাতালে ভর্তি রয়েছেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026